এক্সপ্লোর

সিলেটে চার জঙ্গিই খতম, চলছে 'অপারেশন টোয়াইলাইট'

ঢাকা: সিলেটের জঙ্গি আস্তানায় চার জঙ্গিকে খতম করেছে বাংলাদেশ সেনা। নিহতদের মধ্যে একজন মহিলা। তবে গত চারদিন ধরে জঙ্গি দমনে যে অভিযান  'অপারেশন টোয়াইলাইট' চলছে তা এখনও চলছে বলে বাংলাদেশ দেশ সেনা সূত্রে জানানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ ফাখরুল এহসান জানিয়েছেন, এলাকাটি সম্পূর্ণ নিরাপদ করতে এই অভিযান এখনও চলছে।পাঁচতলা আতিয়া মহলে অভিযানের চতুর্থ দিনের শেষে এহসান জানিয়েছেন, ওই ভবনটির ভেতরে চারটি মৃতদেহ পাওয়া গিয়েছে। প্রত্যেকেরই শরীরে সুইসাইড ভেস্ট রয়েছে। তিনি আরও বলেছেন, গোয়েন্দা সূত্রে ওই ভবনে এক মহিলা সহ চার জঙ্গির খবর জানা গিয়েছিল। তাই ওই ভবনে আর কোনও জীবিত জঙ্গি নেই বলেই মনে করা হচ্ছে। ভবনটির ভেতরে থাকা মৃতদেহগুলি উদ্ধার করার পরিকল্পনা তৈরি করছে সেনা। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। যদিও সরকারি সূত্রে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, নিও জামাত-উল-মুজাহিদিনের বাংলাদেশের প্রধান মুসা ওই ভবনের ভেতরে থাকতে পারে।মুসার সংগঠন আইএসআইএস ঘেঁসা বলেই পরিচিত। ঢাকায় গত ১ জুলাইয়ের জঙ্গি হামলায় নিও জামাতের হাত ছিল বলে জানা গিয়েছে। চারদিনের এই অভিযানে চার জঙ্গি সহ ১০ জনের মৃত্যু হয়েছে। এহসান জানিয়েছেন, ওই ভবনে প্রবেশ করাটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ, ভবনটির চত্বরে আইইডি সহ প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে। এগুলি বিস্ফোরণ হলে পুরো ভবনটিই ধসে পড়তে পারে। ব্রিগেডিয়ার জেনারেল আরও বলেছেন, যে চার জঙ্গি মারা পড়েছে, তার মধ্যে এক মহিলা সহ দুজনের এদিনই মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিন জানিয়েছিলেন, যে কোনও মুহূর্তেই অভিযান সমাপ্ত ঘোষণা করা হতে পারে। কামাল আরও জানান, ক্ষয়ক্ষতি এড়াতে কম্যান্ডোরা ধীরে চলো নীতি নিয়ে অভিযান চালাচ্ছেন। গতকাল রাতে অপেক্ষাকৃত কম থাকার পর এদিনও সকাল থেকে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলতে থাকে।এরই মধ্যে ওই ভবনের নিচের তলায় আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুরে সেনার পক্ষ থেকে মাইকে করে ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধে ছটার পর থেকে আর কোনও গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget