প্যারিস: ফের আতঙ্ক ফিরল প্যারিসে। এবার ফ্রান্সের রাজধানীতে গাড়ি বিস্ফোরণ। খবরে প্রকাশ, সোমবার রাজপথ শঁজেলিজেতে আচমকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে তা পুলিশের একটি গাড়িকে ধাক্কা মারে। পুলিশ সূত্রের খবর, ঘাতক গাড়িচালকের কাছে অস্ত্র ছিল। তদন্তকারীরা জানান, সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাজ করা হয়েছে। গাড়ির চালক গুরুতর আহত। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মাত্র দুমাস আগেই এই সড়কেই ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের তিনদিন আগে এক পুলিশকর্মীকে গুলি করে হত্যা করে আততায়ী। পরে, করিম চেউর্ফি নামে ওই আততায়ীর গাড়ি থেকে আইএস-এর কিছু বই, আগ্নেয়াস্ত্র ও একটি ছুরি বাজেয়াপ্ত করা হয়।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
