এক্সপ্লোর

Wuhan Corona Cases: চিনের উহানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের ১০ গুণ হতে পারে , সমীক্ষা রিপোর্টে চাঞ্চল্যকর ইঙ্গিত

সম্প্রতি হুবেই প্রদেশের উহান-সহ বিভিন্ন শহরে বিভিন্ন স্তরের মানুষের অ্যান্টিবডি পরীক্ষা করেছিল চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশন (সিডিসি)। তাতেই ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, উহানে করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন অন্তত ৫ লক্ষ মানুষ। আক্রান্তের সংখ্যা সরকারি ভাবে যা বলা হচ্ছে আসলে তা ১০ গুণ বেশি।

বেজিং: সম্প্রতি হুবেই প্রদেশের উহান-সহ বিভিন্ন শহরে বিভিন্ন স্তরের মানুষের অ্যান্টিবডি পরীক্ষা করেছিল চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশন (সিডিসি)। তাতেই ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, উহানে করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন অন্তত ৫ লক্ষ মানুষ। আক্রান্তের সংখ্যা সরকারি ভাবে যা বলা হচ্ছে আসলে তা ১০ গুণ বেশি। সোমবার ওই গবেষণার ফলাফল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সিডিসি। বিশেষজ্ঞদের একটি অংশের দাবি, অতিমারির আক্রমণ চূড়ান্ত পর্যায়ে থাকার সময় করোনা আক্রান্ত অনেকের নামই সরকারি খাতায় ওঠেনি। তার মধ্যে উপসর্গহীন রোগীরাও রয়েছেন। তার জেরে মোট করোনা আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের থেকে বেশি হতে পারে বলে মনে করছেন তাঁরা। গবেষণার ফলাফল বিস্মিত করেছে গবেষকদের। উহানের জনসংখ্যা ১ কোটির কিছু বেশি। সেখানে ৪.৩ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি ধরা পড়েছে। অথচ খাতায়কলমে চিনের ওই মেট্রো শহরে করোনা সংক্রমণ রবিবার পর্যন্ত মাত্র ৫০ হাজার ৩৫৪ জন। এমন তথ্যই দিচ্ছে উহান মিউনিসিপ্যাল হেল্থ কমিশন। উহানের বাইরে করোনা সংক্রমণের চেহারাটা বেশ ক্ষীণ। হুবেই প্রদেশের অন্যন্য শহরে মাত্র ০.৪৪ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি ধরা পড়েছে। আবার হুবেই প্রদেশের বাইরে ১২ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করে মাত্র ২ জনের শরীরে ওই অ্যান্টিবডি মিলেছে। করোনার ভরকেন্দ্র উহানের ৩৪ হাজার বাসিন্দার রক্তের নমুনা পরীক্ষা করেছিল সিডিসি। এ ছাড়া বেজিং এবং সাংহাইয়ের মতো শহরেও পরীক্ষা চালানো হয়েছিল। নমুনা পরীক্ষা করা হয়েছিল গুয়াংডং, জিয়াংসু, সিচুয়ান এবং লিয়াওনিং রাজ্যেও। মূল লক্ষ্য ছিল, জন সাধারণের মধ্যে করোনা সংক্রমণের অভিঘাত কতটা তার আঁচ পাওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির
TMC News | মমতা ঘনিষ্ঠদের ১৮০ ডিগ্রি টার্ন! কালীঘাট ছেড়ে গেল ঋতব্রত তৃণমূলে
Abhishek Banerjee : অবশেষে ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget