Shani Dev : শনির মহাদশা চলে ১৯ বছর, এই সময় কী কী ঘটে যেতে পারে জীবনে ?
শনি মহাদশা , ১৯ বছরের সময়কাল,যা একজন ব্যক্তির জীবনের একটি উল্লেখযোগ্য পর্যায়। এই সময়ে শনি কোনও গ্রহের উপর প্রভাব বিস্তার করে।
Shani Dev : শনির মহাদশা
1/11
হিন্দু শাস্ত্র মতে ভগবান শনি একাধারে খুবই রাগী, আবার অন্যদিকে দয়ালুও। ন্যায়বিচারের ঈশ্বর হিসাবে দেখা হয় শনিকে।
2/11
শনি দেবতা সকলকে তাদের কাজের উপর ভিত্তি করে ফল দান করেন। শাস্তি দেন। শনি শৃঙ্খলাবোধ সম্পন্ন, কর্মনিষ্ঠ, কঠোর পরিশ্রমকারী, ধৈর্যশীলদের পছন্দ করেন।
3/11
শনি মহাদশা , ১৯ বছরের সময়কাল,যা একজন ব্যক্তির জীবনের একটি উল্লেখযোগ্য পর্যায়। এই সময়ে শনি কোনও গ্রহের উপর প্রভাব বিস্তার করে।
4/11
কারও যদি কুণ্ডলীতে শনির অবস্থান অশুভ হয় , তাহলে শনির মহাদশায় তাঁরা আর্থিক ক্ষতির মুখোমুখি হন। চাকরি-ব্যবসা ও বিভিন্ন কাজে আসতে পারে বাধা বিপত্তি।
5/11
শনির মহাদশা ব্যক্তিগত কর্ম এবং রাশিফলের গ্রহের অবস্থানের উপর নির্ভর করে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব নিয়ে আসে।
6/11
শনির মহাদশায় কুণ্ডলীতে শনির অবস্থান খারাপ হলে জীবনকে ছারখার করে দিতে পারে। তবে মনে করা হয়, শনিদেব দয়ালু, সৎ ব্যক্তিদের তেমন কষ্ট দেন না।
7/11
কোষ্ঠীতে শনি ভাল জায়গায় থাকলে মহাদশার প্রভাবে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে। সেই ব্যক্তির হু হু করে অর্থ আসতে পারে।
8/11
শনির মহাদশা চলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। যেমন চাকরি, ব্যবসা, সাংসারিক ক্ষেত্রে সুফল বয়ে আনতে পারে।
9/11
শনিবার কোনও অভাবী ব্যক্তিকে কালো অড়হড় ডাল দান করুন। গম, চাল, জোয়ার, ভুট্টা, বাজরা, ছোলা এবং কালো ছোলা দানে দেবতা তুষ্ট হন।
10/11
কোনো অভাবীকে কালো কম্বল দান করলেও শনিদেব প্রসন্ন হন। শনি জয়ন্তীতে সরিষার তেল দান করুন।
11/11
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 01 Dec 2023 08:17 AM (IST)
= 11">