Car Tips: গাড়িতে বেশিক্ষণ এসি চালালে মাইলেজ কি কমে যায় ? এই বিষয়গুলি জানেন তো ?

ABP Ananda   |  26 Apr 2024 05:23 PM (IST)
Car Tips: গাড়িতে বেশিক্ষণ এসি চালালে মাইলেজ কি কমে যায় ? এই বিষয়গুলি জানেন তো ?

ছবি প্রতীকী। সৌজন্য- ফ্রিপিক

1

গরমে গাড়ি চালান খুবই কষ্টকর ব্যাপার। গাড়িতে এসি না চালিয়ে থাকা যায় না। গরমে গাড়ির সিটে বসে থাকাই খুব কষ্টের। ছবি- ফ্রিপিক

2

গাড়িতে বসেই বেশিরভাগ মানুষ এসি চালিয়ে দেন। আর এই এসি চালানর জন্য গাড়ির মাইলেজেও প্রভাব পড়ে তা জানেন কি ? ছবি- ফ্রিপিক

3

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, গাড়িতে বেশি এসি চালালে তাঁর জন্য গাড়ির মাইলেজ ৫-৭ শতাংশ পর্যন্ত কমে যায়। ছবি- ফ্রিপিক

4

ফলে এই অসহ্য গরমে গাড়িতে এসি চালানোতে কোনও ক্ষতি হয় না। তবে এটাও মাথায় রাখতে হবে বারবার এসি চালু বা বন্ধ করলে তা খারাপ হতে পারে। ছবি- ফ্রিপিক

5

প্রথমে এসি ধীরে চালাতে হবে গাড়িতে। অটোমেটিক এসি বা ক্লাইমেট কনট্রোলের গাড়ি হলে গাড়ির গতি বাড়ার সঙ্গে সঙ্গে এসির তাপমাত্রা কমাতে হবে। ছবি- ফ্রিপিক

6

এতে গাড়ি খুব দ্রুত ঠান্ডাও হবে এবং এসির কোনও ক্ষতি হবে না। তাছাড়া গরমে গাড়ি চালালে জানালা খলা রাখা দরকার। ছবি- ফ্রিপিক

7

জানালা খোলা রেখে খুব জোরে গাড়ি চালালে এবং তখন হাইস্পিডে এসি চালিয়ে রাখলে সবথেকে বেশি আরাম মেলে। ছবি- ফ্রিপিক

8

আগে জানালা খোলা রেখে গাড়ির ভিতর থাকা গরম হাওয়া বেরিয়ে যেতে দিতে হবে। তারপর এসি চালাতে হবে। এতে এসিও ভাল থাকে, মাইলেজও ঠিক থাকে। ছবি- ফ্রিপিক

9

রিসার্কুলেশন মোড প্রথমে অফ রাখতে হবে। এসি চালানর পর যখন গাড়ির ভিতর ঠান্ডা হয়ে যাবে, তখন ফের এসি চালাতে হবে। ছবি- ফ্রিপিক

10

গাড়ির এসির যত্ন নেওয়া জরুরি। এসির মেনটেন্যান্স করাটা খুবই দরকার হয়। এসির জন্য মাইলেজ সেভাবে কমে যায় না। ছবি- ফ্রিপিক

  • হোম
  • ফটো গ্যালারি
  • অটো
  • Car Tips: গাড়িতে বেশিক্ষণ এসি চালালে মাইলেজ কি কমে যায় ? এই বিষয়গুলি জানেন তো ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন