Ceiling Fan Electricity Bill: এক ঘণ্টায় কতটা বিদ্যুৎ খরচ করে সিলিং ফ্যান, হিসেবটা জানেন ?
Ceiling Fan Electricity Bill: আপনিও এই বিষয়ে জানেন না । গরমে আপনার সিলিং ফ্যান ঘণ্টায় কত বিদ্যুৎ খরচ করে ?
Continues below advertisement

কত বিদ্যুৎ খরচ করে সিলিং ফ্যান ?
Continues below advertisement
1/7
আপনিও গরমে দিন-রাত ব্যবহার করে থাকেন সিলিং ফ্যান। এসি না থাকলে এই ফ্যানই গ্রীষ্মে পরিত্রাণ দেয় আপনাকে। তবে আপনি কি জানেন, ঘণ্টায় কত বিদ্যুৎ খরচ করে এই ফ্য়ান। একবার জানলে আর বিদ্যুতের অপচয় করবেন না।
2/7
সাধারণত একটি সিলিং ফ্যান আপনাকে ৬০ ওয়াট থেকে ৮০ ওয়াটের পাওয়ার আউটপুট দেয়। যার অর্থ, আপনার ফ্যান যদি ৭৫ ওয়াটের হয় তবে এটি প্রতি ঘণ্টায় ০.০৭৫ ইউনিট (kWh) বিদ্যুৎ খরচ করে। বিদ্যুৎ খরচের হিসাব করার মৌলিক সূত্রটি নীচে দেওয়া হল।
3/7
আপনি সহজভাবে এটি বোঝার চেষ্টা করুন। 75W = 0.075 kW। ১ ঘণ্টায় বিদ্যুৎ খরচ হয় = 0.075 ইউনিট। এখন ধরুন, আপনি প্রতিদিন ১০ ঘণ্টা ধরে ফ্যানটি চালান; সেক্ষেত্রে একদিনে মোট বিদ্যুৎ খরচ হবে 0.075 × 10 = 0.75 ইউনিট। যদি আমরা এক মাসকে ৩০ দিনের মাস হিসেবে ধরে নিই, তবে মোট খরচ দাঁড়াবে 0.75 × 30 = 22.5 ইউনিট। এখন, আপনার এলাকায় যদি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা হয়, তবে মোট খরচ হবে 22.5 × 7 = ১৫৭.৫ টাকা। এর অর্থ, শুধু একটি ফ্যানের কারণেই আপনার মাসিক বিদ্যুৎ আনুমানিক ১৫০–১৬০ টাকা হতে পারে।
4/7
আমাদের বেশিরভাগ বাড়িতে ২-৪টি ফ্য়ান থাকে। যদি আপনার বাড়িতে দিনে ফ্যান চলে তাহলে মাসে বিদ্যুতের খরচ হবে ৪৫০ টাকা। সেই কারণে আপনার বাড়িতে যদি অহেতুক ফ্য়ান চালিয়ে রাখা হয়, তাহলে বড় বিদ্যুতের বিল আসবে।
5/7
বর্তমানে বাজারে সহজেই BLDC (Brushless Direct Current) ফ্যান পাওয়া যায়। বিদ্যুতের হিসেব বলছে, এই ফ্যান মাত্র ২৫–৩৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে। আপনি যদি আপনার পুরনো ৭৫ ওয়াটের ফ্যান বদলে একটি ৩০ ওয়াটের BLDC ফ্যান কেনেন, তাহলে আপনার বিদ্যুৎ খরচ অর্ধেকেরও বেশি কমে যাবে। সব মিলিয়ে এতে আপনার প্রতি মাসের বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
Continues below advertisement
6/7
এই ক্ষেত্রে আপনিও যদি বিদ্যুতের বিল কমাতে চান, তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ঘরে যখন কেউ থাকবে না, তখন ফ্যান বন্ধ করে দিন। বাইরে যখন গরম থাকবে, তখন পাখার গতি কমিয়ে দিন। সম্ভব হলে, পুরনো ফ্যানগুলির পরিবর্তে পাওয়ার-সাশ্রয়ী মডেল ব্যবহার করুন। এতে আদতে আপনারই বাড়িতে বিদ্যুতের সাশ্রয় হবে।
7/7
গরমে ফ্য়ান অপরিহার্য সবাই জানে, কিন্তু এর সঠিক ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ। না হলে বিদ্যুতের বিল বাড়তেই থাকবে। ফ্যান অহেতুক না চালালে বিল কম আসবে। এই ছোটখাটো সতর্কতা শেষমেশ আপনার বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।
Published at : 26 Apr 2026 11:57 PM (IST)