✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Winter Geyser Using Tips: শীতে এইভাবে গিজার ব্যবহার করলে কম আসবে বিদ্যুতের বিল

ABP Ananda   |  12 Jan 2025 08:38 PM (IST)
Winter Geyser Using Tips: শীতে এইভাবে গিজার ব্যবহার করলে কম আসবে বিদ্যুতের বিল

বেশি গিজার চালালেও নিয়ন্ত্রণে থাকবে বিদ্যুতের বিল, কীভাবে ?

1

শীত এলেই এই নিয়ে চিন্তা বাড়ে গৃহস্থের। ঠান্ডা জল গরম করতেই বার বার কাজে লাগে গিজার। সেই ক্ষেত্রে শীতকালেও বেশি আসতে পারে বিদ্যুতের বিল। এইভাবে গিজার ব্যবহার করলে কম আসবে বিদ্যুতের বিল।

2

ইতিমধ্যেই ভারতে জাঁকিয়ে পড়েছে শীত। উত্তর ভারতে বেড়েই চলেছে পারদ। সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ঘন কুয়াশা। গত কয়েকদিনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, ক্রমাগত তাপমাত্রার পারদ নামছে ভারতে। যার জেরে শীত আরও বেড়েছে।

3

শীতের এই কামড়ে স্নানঘরে জল গরম করা একটা চিন্তার বিষয়। আপনার-আমার এই চিন্তা দূর করে গিজার। খাওয়ার জল ছাড়া অন্য় সব কাজে ব্যবহৃত হয় এই গরম জল। স্নান, বাসনপত্র ধোয়া বা অন্য কোনও কারণে অধিকাংশ মানুষ শীতে গরম জল ব্যবহার করে।

4

চটজলদি এই গরম জল পেতে বেশিরভাগ মানুষই গিজার ব্যবহার করেন। এটি গিজার ব্যবহার করে জল খুব সহজেই গরম হয়ে যায়। এতে গরম জল অনেকক্ষণ রেখেও দিতে পারেন। তবে মনে রাখবেন, গিজার ব্যবহারে বেশি বিদ্যুৎ খরচ হয়।

5

আমরা এখানে আপনাকে এমন কিছু উপায় বলব, যার মাধ্যমে আপনি গিজার ব্যবহার করলেও শীতকালে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। প্রায়শই লোকেরা এটি ব্যবহার করার পরে গিজারটি বন্ধ করেন না। যে কারণে বিদ্যুতের বিল বেশি আসে।

6

গিজার কিনতে বাজারে গেলে কম স্টার রেটিং এর গিজার কিনবেন না। 5 স্টার রেটিং সহ একটি গিজার কেনার চেষ্টা করুন। একটি 5 স্টার গিজার কম বিদ্যুৎ খরচ করে। এতে আপনার বিদ্যুৎ বিল কমে যাবে।

7

এ ছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন গিজার ব্যবহার করতে পারেন। এতে আপনি একবার জল গরম করে অনেকক্ষণ তা রেখে দিতে পারবেন। এই কারণে বারবার জল গরম করতে হবে না। বারবার গিজার চালু ও বন্ধ করলে বিদ্যুতের বিল বেশি আসবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • Winter Geyser Using Tips: শীতে এইভাবে গিজার ব্যবহার করলে কম আসবে বিদ্যুতের বিল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.