✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

New Labour Law: চালু হয়েছে নতুন শ্রম কোড, আপনার বেতন কি কমে গিয়েছে?

ABP Ananda   |  04 Apr 2026 04:58 PM (IST)
New Labour Law: চালু হয়েছে নতুন শ্রম কোড, আপনার বেতন কি কমে গিয়েছে?

নতুন শ্রম আইনে বদলে গিয়েছে অনেক হিসেব নিকেশ।

1

১ এপ্রিল থেকে চালু হয়েছে নতুন শ্রম কোড। আর সেখানেই রয়েছে বেসরকারি কর্মীদের জন্য একাধিক নতুন নিয়ম।

2

নতুন এই আইন অনুযায়ী আপনার বেতন, আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া অর্থ ও আপনার পেনশন ফান্ডের উপর একটা প্রভাব পড়তে চলেছে।

3

নতুন নিয়মে বলা হয়েছে মোট বেতনের অন্তত ৫০ শতাংশ হতে হবে বেসিক বেতন। অর্থাৎ, যা থেকে আপনার প্রভিডেন্ট ফান্ডের হিসাব করা হয়।

4

আপনার কস্ট টু কোম্পানিতে (CTC) কোনও বদল না করে বেসিক বেতন যদি বেড়ে যায়, তাহলে আপনার প্রভিডেন্ট ফান্ডের অর্থের পরিমাণও বাড়বে।

5

আপনার প্রভিডেন্ট ফান্ড বেড়ে গেলে আপনার আগামীর জন্য ফান্ডে বেশি টাকা জমা হবে।

6

আর প্রভিডেন্ট ফান্ডের অর্থের পরিমাণ বাড়লে কমে যাবে আপনার ইন হ্যান্ড স্যালারি। কারণ, আপনার পিছনে আপনার সংস্থা যে অর্থ খরচ করত, সেই খরচে কোনও বদল আসবে না।

7

বদল এসেছে গ্র্যাচুয়িটির নিয়মেও। এতদিন পাঁচ বছর চাকরি না করলে গ্র্যাচুয়িটির টাকা পাওয়া যেত না। কিন্তু এবার এক বছর পরই গ্র্যাচুয়িটির টাকা মিলতে পারে।

8

তবে গ্র্যাচুয়িটির এক বছরের নিয়ম সকলের জন্য নয়। যাঁরা ফিক্সড টার্ম এমপ্লয়ি এবার থেকে তাঁরই শুধুমাত্র কোনও সংস্থায় এক বছর চাকরি করলেই গ্র্যাচুয়িটি পাবেন।

9

গ্র্যাচুয়িটির হিসাব কীভাবে হয়? আপনার শেষ মাসের বেতন অর্থাৎ বেসিক ও ডিএ মিলিয়ে যা হয় তার সঙ্গে যত বছর চাকরি করেছেন সেটা ও ১৫ গুণ করে তারপর তাকে ২৬ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবেন আপনার গ্র্যাচুয়িটি।

10

নিয়ম বলছে, চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যে আপনাকে গ্র্যাচুয়িটি দিতে বাধ্য আপনার কোম্পানি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • New Labour Law: চালু হয়েছে নতুন শ্রম কোড, আপনার বেতন কি কমে গিয়েছে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.