Aadhaar Card Update: আপনার আধার কার্ডে ভুল থাকলে কীভাবে তা ঠিক করবেন আপনি?
Unique Identification Authority of India: আধার কার্ড না থাকলে স্কুল, কলেজ, অফিস থেকে একাধিক জায়গায় সমস্যায় পড়তে পারেন আপনি। কিন্তু আপনার আধার কার্ডে যদি কোনও তথ্য ভুল থাকে তাহলে আপনি কী করবেন?

আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে অনেক সমস্যা হতে পারে।
1/10
বর্তমানে ভারতের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড।
2/10
আধার কার্ড না থাকলে স্কুল, কলেজ, অফিস থেকে একাধিক জায়গায় সমস্যায় পড়তে পারেন আপনি।
3/10
কিন্তু আপনার আধার কার্ডে যদি কোনও তথ্য ভুল থাকে তাহলে আপনি কী করবেন?
4/10
আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট ও অন্যান্য জরুরি ডকুমেন্ট তৈরি করতে অনেক সমস্যা হতে পারে।
5/10
ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনি আধারের আপডেট করতে পারবেন সহজেই।
6/10
ইউআইডিএআইয়ের পোর্টালে লগ ইন করতে হবে। এরপর আধার নম্বর ও ওটিপি দিয়ে নিজের আধার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
7/10
তারপর আধার আপডেটের অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্যের ভুল সংশোধন করতে হবে।
8/10
যদি অনলাইনে এই আপডেট করতে আপনার সমস্যা হয়, তাহলে অফলাইনেও এই আপডেট করতে পারেন আপনি।
9/10
এর জন্য আপনাকে যেতে হবে আধার সেবা কেন্দ্রে।
10/10
সেখানে ফর্ম পূরণ করে বায়োমেট্রিক ভেরিফিকেশন করলেই আপডেট হয়ে যাবে আপনার আধার।
Published at : 12 Apr 2026 07:30 AM (IST)