Cucumber News: তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ? সুস্থ থাকতে অবশ্যই শসা খান রোজ

ABP Ananda   |  10 May 2023 03:36 PM (IST)
Cucumber News: তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ? সুস্থ থাকতে অবশ্যই শসা খান রোজ

শসার উপকারিতা

1

শরীরে জলের চাহিদা মেটাতে শশা খুবই উপকারী। একটি শশায় প্রায় ৯৫ শতাংশ জল থাকে। এটি তীব্র গরমে শারীরিক দুর্বলতা কাটিয়ে দ্রুত সতেজ করে তোলে।

2

প্রতিদিন শরীরে যে সমস্ত ভিটামিনের প্রয়োজন, তার বেশির ভাগই শশায় আছে। ভিটামিন এ, বি ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

3

শসা ডায়াবেটিস বা সুগারের সমস্যা প্রতিরোধ করে। এতে থাকা বিশেষ উপাদান রক্তের কোলেস্টরলের মাত্রা কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।

4

শসার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয়। ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যার সমাধানে বেশ সাহায্য করে শসা।

5

১০০ গ্রাম শশার রস খালি পেটে রোজ সকালে খালি পেটে খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে।

6

শসায় আছে প্রচুর ভিটামিন সি, ম্যাগনিসিয়াম, সিলিকা, পটাসিয়াম ও আঁশপদার্থ। এগুলি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

7

শসার উপাদান উচ্চ এবং নিম্ন রক্তচাপ দু’ই নিয়ন্ত্রণ করে। হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার করে।

8

এতে উচ্চমাত্রায় জল থাকে। ক্যালরির পরিমাণও খুবই কম থাকে। ফলে দেহের ওজন কমাতে আদর্শ খাবার এটি।

9

শসা ভাল করে চিবিয়ে খেলে ভাল হজম হয়। এরেপসিন নামক অ্যানজাইমের জন্য দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য দূর হয়। আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী।

10

শসায় প্রচুর পরিমাণে সিলিকা থাকে এতে। গাজরের রসের সঙ্গে শসার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে। গেঁটেবাতের ব্যথাও কমে। আর্থ্রাইটিসের ব্যথাও উপশম করে এই ফল।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Cucumber News: তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ? সুস্থ থাকতে অবশ্যই শসা খান রোজ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন