Mamata Banerjee: গ্যাস সিলিন্ডার মজুত রাখলে বাজেয়াপ্ত করবে সরকার, বেশি দাম নেওয়া যাবে না, LPG সঙ্কটে কড়া বার্তা মমতার
LPG Crisis West Bengal: -ফাইল চিত্র, নিজস্ব চিত্র।

-ফাইল চিত্র।
1/10
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ অনুভূত হচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গেও। হোটেল-রেস্তরাঁ থেকে হাসপাতাল, স্কুলের মিড ডে মিল রান্না, জোগানে টান পড়ছে সর্বত্র। টাকা দিলেও মিলছেন রান্নার গ্যাসের সিলিন্ডার। কার্যত ত্রাহি ত্রাহি রব চারিদিকে।
2/10
সেই আবহে জ্বালানি সরবরাহ এবং নাগরিকদের স্বার্থ রক্ষার্থে বিশেষ SOP জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। জ্বালানি সঙ্কট সামাল দিতে বুধবার তৈল সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
3/10
বৈঠক শেষে মমতা জানান, এই সঙ্কটের মোকাবিলা করতে শীঘ্রই SOP তৈরি করা হবে। মানুষের সমস্যার কথা মাথায় রেখে বেশ কিছু প্রস্তাবও জমা পড়ে বৈঠকে, যা সোশ্য়াল মিডিয়ায় তুলে ধরেন তিনি।
4/10
মমতা জানিয়েছেন, এই সঙ্কটকালে মজুত জ্বালানি পশ্চিমবঙ্গের বাইরে পাঠানো যাবে না। অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস এজেন্সিগুলি থেকে সরবরাহের সুনিশ্চিতকরণ জরুরি।
5/10
কোনও ধরনের হোর্ডিং, অবৈধ মজুত, অতিরিক্ত দাম নেওয়া বা কালোবাজারি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে মজুতকারীদের কাছ থেকে জ্বালানি গ্যাস বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার। জেলাশাসক এবং SP-দের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সাপ্লাই চেন যেন স্বচ্ছ ও নিয়মিত থাকে, তার ওপর বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। মমতা জানিয়েছেন, সার্ভার বন্ধ থাকার কারণে অনেকে গ্যাসের সিলিন্ডার বুক করতে পারছেন না। দ্রুত সেই সার্ভার চালুর দাবি জানানো হয়েছে। গ্যাস সরবরাহ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনে গ্রিন চ্যানেল করবে রাজ্য সরকার।
6/10
মমতা জানিয়েছেন, সার্ভার বন্ধ থাকার কারণে অনেকে গ্যাসের সিলিন্ডার বুক করতে পারছেন না। দ্রুত সেই সার্ভার চালুর দাবি জানানো হয়েছে। গ্যাস সরবরাহ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনে গ্রিন চ্যানেল করবে রাজ্য সরকার।
7/10
যাঁরা CNG ব্যবহার করেন, বিশেষ করে অটো-চালকরা, তাঁদের জন্য গ্যাসের সরবরাহ যাতে অব্যাহত থাকে, তা দেখবে সরকার। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কথাও বলা হয়েছে।
8/10
গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে বাজারে পর্যাপ্ত কেরোসিন তেল মজুত রাখতে হবে। দ্রুত কী ভাবে পরিস্থিতি স্বাভাবিত করা যায়, তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে আজকের বৈঠকে।
9/10
এদিন কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেন মমতা। গ্যাসের দামবৃদ্ধি, সিলিন্ডার বুক করার সময়সীমা বাড়ানোকে ‘হঠকারী’ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। রাজ্যের মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
10/10
মমতা জানিয়েছেন, গ্যাসের জোগানের বিষয়টি রাজ্য সরকারের হাতে নেই। গোটাটাই কেন্দ্র দেখে। কিন্তু মানুষের স্বার্থে রাজ্য সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। পরিস্থিতির উপর নজর রাখতে, রাজ্য সরকারের তরফে শিল্পসচিবকে নোডাল অফিসারের দায়িত্ব নেওয়া হয়েছে। গ্যাসের কালোবাজারি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Published at : 11 Mar 2026 10:49 PM (IST)