New Garia-Ruby Metro : মোদির হাত ধরে চালু কবি সুভাষ থেকে রুবি মেট্রো, জেনে নিন ধাপে ধাপে ভাড়া

মোদির হাত ধরে চালু কবি সুভাষ থেকে রুবি মেট্রো
বুধবার কলকাতার মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। মাথার উপরে গঙ্গা, নীচ দিয়ে ছুটল মেট্রো। Esplanade থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করে সফর করলেন মোদি। সেই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী।
বহু প্রতীক্ষিত মেট্রো রুট নিউ গড়িয়ে থেকে রুবি। আজ উদ্বোধন হল প্রধানমন্ত্রীর হাত ধরে। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ভাড়ার তালিকা দেখে নিন এক নজরে।
মেট্রো রেল সূত্রে খবর, এই রুটে ন্যূনতম ভাড়া ৫টা। কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে কবি সুকান্ত বা কালিকাপুর পর্যন্ত ভাড়া ১০ টাকা।
নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ২০ টাকা।
দক্ষিণেশ্বর থেকে এক টোকেনে আসা যাবে রুবি মোড় পর্যন্ত। সেই ক্ষেত্রে দমদম বা দক্ষিণেশ্বের থেকে রুবি পর্যন্ত ভাড়া হবে ৪৫ টাকা।
তার মধ্যে নিউ গড়িয়া থেকে রুবি মোড়ের দূরত্ব ৫.৪ কিলোমিটার। রয়েছে ৫টি স্টেশন। অরেঞ্জ লাইনে কবি সুভাষ বা নিউ গড়িয়া কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন।
এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট বা কালীঘাট থেকে রুবি ৪০ টাকা। টালিগঞ্জ থেকে রুবি যেতে চাইলে দিতে হবে ৩৫ টাকা।