Partha Chatterjee : 'আরে দাঁড়ান...পড়ে যাব', আদালত থেকে বেরিয়ে কেন চেঁচিয়ে উঠলেন পার্থ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  16 Sep 2022 03:34 PM (IST)
Partha Chatterjee : 'আরে দাঁড়ান...পড়ে যাব', আদালত থেকে বেরিয়ে কেন চেঁচিয়ে উঠলেন পার্থ

Partha Chatterjee : '২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ', আদালতে পার্থ আজ নতুন কী বললেন

1

ED গ্রেফতার করার পর ৬০ দিন হয়ে গেছে। ED চার্জশিট দিতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যেতে পারেন, তাই এবার CBI-এর FIR এ নাম না থাকলেও পার্থকে হেফজাতে নিতে চাইছে CBI।

2

নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, হেফাজতে নেওয়া প্রয়োজন, আদালতে দাবি সিবিআই-এর। অন্যদিকে ফের একবার জামিন চাইলেন পার্থ। বলেন, ‘ইডি দু’মাস ধরে জেলে রেখেছে, এবার সিবিআই হেফাজতে চাইছে’

3

প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও একবার নিজের অসুস্থতার কথা বলে জামিনের আর্জি জানান। ২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, জামিন দেওয়া হোক, আদালতে আবেদন পার্থর।

4

তাঁর আইনজীবী বলেন, ' তাঁর ৭০ বছর বয়স, অসুস্থ। CBI চাইলে বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।'

5

SSC নিয়োগ দুর্নীতি বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। পার্থ আদালতে জানান, ‘এসএসসি প্রাথমিক বোর্ড কমিটি স্বশাসিত, আমার তাতে কোনও নিয়ন্ত্রণ ছিল না’।

6

‘আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট, পরিবারের সবাই উচ্চ শিক্ষিত’ আদালতে আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের

7

অন্যদিকে সিবিআই সওয়াল করে, ‘নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়’ । আরও অনেক বড় অফিসার কেলেঙ্কারিতে যুক্ত, আদালতে দাবি সিবিআই-এর

8

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের নাম কোনও FIR-এ নেই। CBI, ED ষড়যন্ত্র করে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখতে চাইছে।

9

এই মামলায় ইতিমধ্যেই শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহাকে সিবিআই গ্রেফতার করেছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Partha Chatterjee : 'আরে দাঁড়ান...পড়ে যাব', আদালত থেকে বেরিয়ে কেন চেঁচিয়ে উঠলেন পার্থ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন