Tarpith: নতুন বছরের ভোরে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু তারাপীঠে

নতুন বছরের ভোরে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু তারাপীঠে
নতুন বছরের প্রথম দিনে তারাপীঠে (Tarapith) উপচে পড়া ভিড় পূর্ণার্থীদের।
'সারা বছর ভালো ভাবে কাটুক', এই কামনায় বছরে প্রথম দিনে তারা মা-কে পুজো দিচ্ছে ভক্তরা।
সকাল থেকে হাজার হাজার পূর্ণার্থী ভিড় করেছে। এদিন ভোরে মায়ের মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়েছে।
মূলত যে কোনও ছুটির দিন বা ভাল দিনেই পুজো দেওয়ার জন্য তারাপীঠে ভক্তদের ঢল নামে। এদিনও তার ব্য়তিক্রম হয়নি।
সকাল থেকেই তারাপীঠে (Tarapith Temple) উপচে পড়েছে ভিড়। সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার জন্য।
ভক্তদের ভিড় সামলাতে মন্দির কমিটি থেকে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।
তারা মায়ের গর্ভগৃহে ঢুকে কেউ মোবাইলে যাতে ছবি না তোলেন, সেই দিকে কড়া নজর রাখার জন্য আবেদন করেছে মন্দির কমিটি।
নতুন বছর উপলক্ষে রাজ্যে উৎসবের আমেজ। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রয়েছেন রাজ্যবাসী।
আর তাই নিয়ে উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা রাজ্য। গত সপ্তাহ থেকে চলছে নতুন বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষ্যে আগে থেকেই শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।