Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস

ছবি সূত্র- PTI
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সারাদিনে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম - এই ৬ জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো দমকা হাওয়া।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ৯ অগস্ট রবিবার হাল্কা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। সোমবারও কমই থাকবে ঝড়বৃষ্টির পরিমাণ।
তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
অন্যদিকে, রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, আর তাই জারি রয়েছে হলুদ সর্তকতা।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।