Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি; বুধে উপকূলের জেলায় ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?

ছবি সৌজন্যে - PTI
বুধবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের।
বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের দু-এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির পূর্বাভাস। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুরে।
বুধবার অতিভারি বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার, শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে।
নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামাতে পারে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে।