Weather Update: শ্রাবণের শেষে দুর্যোগের আশঙ্কা, জেলায় জেলায় জারি সতর্কতা

ফাইল ছবি
শ্রাবণের শেষ লগ্নে দুর্যোগের আশঙ্কা। সপ্তাহান্তে উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির আশঙ্কা। নিচু এলাকায় জমতে পারে জল।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ঝেঁপে বৃষ্টি হবে মহানগর ও জেলায় জেলায়। ভারী ঝড়-বৃষ্টির জেরে বিপর্যস্ত হতে পারে জনজীব।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়।
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবারও। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বর্ষণের জেরে কমতে পারে দৃশ্যমানতা।
ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। বজ্র বিদ্য়ুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।