Weather Update: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উত্তরেও বৃষ্টি, কবে থেকে হাওয়া বদল রাজ্যে?

ABP Ananda   |  07 Dec 2023 10:32 AM (IST)
Weather Update: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উত্তরেও বৃষ্টি, কবে থেকে হাওয়া বদল রাজ্যে?

ছবি সৌজন্যে-পিটিআই

1

দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্য়েও। ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তীশগঢ়ে অবস্থান করছে।

2

এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

3

আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে।

4

দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও।

5

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে।

6

আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।

7

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

8

শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে শীতের আমেজ ফিরতে পারে।

9

আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Update: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উত্তরেও বৃষ্টি, কবে থেকে হাওয়া বদল রাজ্যে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন