Weather Update : মঙ্গলবার থেকে নামতে পারে তাপমাত্রা, শীতের আমেজ আগামী সপ্তাহ থেকেই?
ABP Ananda | 03 Nov 2023 08:20 AM (IST)

শীতের আমেজ আগামী সপ্তাহ থেকেই?
1
আরো একটু বাড়ল তাপমাত্রা। জেলায় জেলায় কমছে শীতের আমেজ। তবে হতাশ হওয়ার কিছুই নেই। শীত আসতে বেশি দেরি নেই।
2
বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় জেলায় । পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
3
পুবের হাওয়া চলবে আগামী কয়েক দিন। সঙ্গে ঢুকবে জলীয় বাষ্প। তাই শীতের আমেজ তেমনভাবে অনুভব হচ্ছে না।
4
আগামী কয়েকদিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে। তবে হালকা বৃষ্টি কোথাও কোথাও হলেও,টানা বৃষ্টি হবে না।
5
দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।
6
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।