Weather Update: ভাদ্রের আকাশে দুর্যোগের মেঘ, সপ্তাহান্তে প্রবল বর্ষণের আশঙ্কা

ABP Ananda   |  13 Sep 2024 05:54 PM (IST)
Weather Update: ভাদ্রের আকাশে দুর্যোগের মেঘ, সপ্তাহান্তে প্রবল বর্ষণের আশঙ্কা

ফাইল ছবি

1

বাংলাদেশে নিম্নচাপ তৈরির আশঙ্কা। ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয় পশ্চিমবঙ্গে। আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

2

ভাদ্রের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। সকাল থেকেই মুখভার বাংলার আকাশের। সপ্তাহান্তে একাধিক জেলায় রয়েছে প্রবল বর্ষণের আশঙ্কা।

3

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

4

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।

5

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

6

আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

7

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

8

আগামীকাল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায়। প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ডে। বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নামার আশঙ্কা।

9

ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হিমাচলপ্রদেশ, হরিয়ানা, চণ্ডিগড়. রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম এবং মেঘালয়ে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: ভাদ্রের আকাশে দুর্যোগের মেঘ, সপ্তাহান্তে প্রবল বর্ষণের আশঙ্কা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন