Winter Forecast: কাল থেকেই পারদ পতন, কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস

ABP Ananda   |  14 Nov 2024 08:37 AM (IST)
Winter Forecast: কাল থেকেই পারদ পতন, কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস

ফাইল ছবি

1

আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। উইকেন্ডে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা।

2

ঘন কুয়াশায় ঢাকবে উত্তরের কিছু এলাকা। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

3

উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের।

4

শুক্রবার থেকেই পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমের জেলায় পারদ পতন একটু বেশি। আগামী পাঁচ দিনে‌ তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

5

শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পারদ। পুরুলিয়াতে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ। আগামী দু-তিন দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা।

6

পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে।

7

মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

8

উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন কলকাতাতেও। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। আবহাওয়া দফতরের পূর্বভাস, সপ্তাহান্তে শীতের আমেজ শুরু হবে।

9

কাল থেকে নামবে পারদ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা নেই।

10

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৩ শতাংশ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Winter Forecast: কাল থেকেই পারদ পতন, কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন