✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন, রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা ! আজ কেমন থাকবে আবহাওয়া ?

ABP Ananda   |  14 Nov 2024 07:05 AM (IST)
Weather Update: সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন, রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা ! আজ কেমন থাকবে আবহাওয়া ?

সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন, রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা ! আজ কেমন থাকবে আবহাওয়া ?

1

সপ্তাহান্তে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ধীরে ধীরে নামছে পারদ। বইবে উত্তুরে হাওয়া। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

2

আজ আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিমে হাওয়া বদলের ইঙ্গিত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান।এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে প্রভাব।

3

চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

4

গতকাল শ্রীনিকেতনে ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে পারদ। পুরুলিয়াতে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ। আগামী দু-তিন দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।

5

বৃহস্পতিবার পর্যন্ত পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

6

মূলত শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

7

সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে নামতে পারে। শুক্রবার থেকে শীতের আমেজ শুরু হবে। পূর্বাভাস আবহাওয়া দফতরের।

8

মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।

9

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি। পরশুদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশ।

10

আজ কুয়াশা পাঞ্জাব ,হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশে কুয়াশা দাপট বেশি থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল রাজ্যে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ইয়ানামে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন, রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা ! আজ কেমন থাকবে আবহাওয়া ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.