West Bengal Weather Update : এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার পারদ, রবিতেই কাঁপবে মহানগর?

এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার পারদ
কলকাতায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল একরাতে। আগেই সপ্তাহান্তে শীতের আমেজের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর ।
সকাল ও সন্ধ্যেয় হালকা শীতের হালকা আমেজ থাকবে। সামনের সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহেই শীতের বিদায়পর্ব শুরু হয়ে যাবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণ বঙ্গের ছয় জেলায়। উত্তরবঙ্গের চার জেলাতেও জাঁকিয়ে কুয়াশা থাকবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে বাংলা জুড়ে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গিয়েছে শীত। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে ৮ ফেব্রুয়ারি ।জেড স্ট্রিম উইন্ডের প্রভাব রয়েছে শুধুমাত্র উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । কাল আরও একটু কমতে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে বা উইকেন্ডে শীতের আমেজ থাকবে।
রবি-মবার পর্যন্ত এই আমেজ থাকবে। তবে শীতের বিদায় পর্বও শুরু আগামী সপ্তাহে। মাঘ মাসের শেষে, ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বিদায় বলে অনুমান আবহবিদদের।
এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমেছে কলকাতার পারদ। স্বাভাবিকের কাছাকাছি রয়েছে রাতের তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি।