West Bengal Weather : ৪০ ছোঁবে পারদ, বঙ্গে ছুটবে হিটওয়েভ, এই দিন থেকেই তুমুল বৃষ্টি

ABP Ananda   |  15 Mar 2025 12:03 PM (IST)
West Bengal Weather : ৪০ ছোঁবে পারদ, বঙ্গে ছুটবে হিটওয়েভ, এই দিন থেকেই তুমুল বৃষ্টি

West Bengal Weather : ৪০ ছোঁবে পারদ, বঙ্গে ছুটবে হিটওয়েভ

1

মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কালও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে।

2

বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তুঙ্গে উঠেছে পারদ। ভরা বসন্তের মাঝেই প্রখর তপন-তাপ।

3

কাল রবিবারেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে।

4

সোমবারেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে ৫ জেলায়। বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে নাভিশ্বাস উঠবে গরমে।

5

বুধবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে । বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। আপাতত স্বস্তির খবর এটাই

6

সকালের দিকে আংশিক মেঘলা হলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশই থাকবে কলকাতায়। প্রখর তাপে দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বসন্তেই গরমে‌ গলদঘর্ম কলকাতাবাসী।

7

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৪ শতাংশ।

8

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। সবমিলিয়ে 'হট ডে' পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • West Bengal Weather : ৪০ ছোঁবে পারদ, বঙ্গে ছুটবে হিটওয়েভ, এই দিন থেকেই তুমুল বৃষ্টি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন