Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?

ছবি সূত্র- PTI
আপাতত আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ৭ দিন সমগ্র রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোনও জেলাতেই ঝড়বৃষ্টির কোনও সতর্কতা দেয়নি হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে আবহাওয়ায় শিরশিরে ঠান্ডা অনুভূত হওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ কিছু নেমেছে। শীতের আমেজ পাওয়া যাচ্ছে ভোরের দিকে এবং বেশি রাতে।
আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমলেও তারপর আর তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না কয়েকদিন।
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই তাপমাত্রা সংক্রান্ত কোনও বিশেষ আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।
আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের কোনও সতর্কতা জারি নেই।
পশ্চিমবঙ্গে শীতকাল কবে আসছে তা অবশ্য এখনও নিশ্চিত ভাবে ঘোষণা করেনি আবহাওয়া দফতর। তবে আপাতত ঠান্ডার আমেজ কিছুটা অনুভূত হবে।
আগামী ৭ দিন রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মেঘলা আকাশের সম্ভাবনা নেই।