✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: শীতের আমেজ একটু বেশি, কুয়াশা নিয়েই ভোর কলকাতায়, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস !

ABP Ananda   |  27 Nov 2024 08:14 AM (IST)
Weather Update: শীতের আমেজ একটু বেশি, কুয়াশা নিয়েই ভোর কলকাতায়, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস !

শীতের আমেজ একটু বেশি, কুয়াশা নিয়েই ভোর কলকাতায়, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস !

1

দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে।

2

নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে।

3

সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে।

4

সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলাতে। ২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

5

৩০ নভেম্বর শনিবার ও পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

6

উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা।

7

আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের আশঙ্কা রয়েছে।

8

হালকা বৃষ্টির এক সঙ্গে হালকা মাঝারি কুয়াশা। হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়।

9

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ। মনোরম আবহাওয়া। শীতের আমেজ আরও একটু বেশি।

10

 নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ২৯ নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: শীতের আমেজ একটু বেশি, কুয়াশা নিয়েই ভোর কলকাতায়, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.