✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

West Bengal Weather: তাপপ্রবাহের সতর্কতার মাঝেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কবে কোথায়?

ABP Ananda   |  15 May 2024 11:17 PM (IST)
West Bengal Weather: তাপপ্রবাহের সতর্কতার মাঝেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কবে কোথায়?

ছবি সৌজন্য: পিটিআই

1

দিন কয়েকের স্বস্তি ইতিমধ্যেই শেষ। ফের তীব্র তাপপ্রবাহের সতর্কতা রাজ্যজুড়ে। বৃষ্টির আমেজ কাটিয়ে ইতিমধ্যেই রোদে পুড়তে শুরু করেছে বাংলা। কবে ফের বদলাবে আবহাওয়া?

2

বঙ্গে ফের বাড়বে গরম। জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

3

অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।আগামী পাঁচ দিন ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

4

এদিকে, পারদ চড়লেও আগামীকাল মূর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কালও হালকা বৃষ্টি হতে পারে।

5

১৭ তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার, পরশুদিন দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।

6

দক্ষিণবঙ্গে একই আবহাওয়া থাকবে শনিবারও। এদিন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা বেশি থাকবে এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে।

7

উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। দার্জিলিঙে ঝড় বৃষ্টি হতে পারে।

8

আগামী রবিবার, ১৯ তারিখ পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অনেকটা জায়গাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

9

আগামী সোমবার, ২০ তারিখ রাজ্যে পঞ্চম দফার লোকসভা ভোট। সেই ভোটের দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

10

চতুর্থ ও পঞ্চম দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৮ ও ১৯ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • West Bengal Weather: তাপপ্রবাহের সতর্কতার মাঝেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কবে কোথায়?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.