West Bengal Weather Update : দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি?

ABP Ananda   |  13 Jun 2024 07:20 AM (IST)
West Bengal Weather Update : দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি?

কোন কোন জেলায় আজ বৃষ্টি?

1

প্রবল গরমের পর বুধবার রাতে সামান্য স্বস্তি পেয়েছে কলকাতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজেছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও কলকাতা। কিন্তু এই স্বস্তি কি বৃহস্পতিবারও স্থায়ী হবে?

2

আজ, বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে গরম কমার ইঙ্গিত নেই। তাপমাত্রায় সাময়িকভাবে সামান্য স্বস্তি আসতে পারে। আগামী কাল,শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপপ্রবাহেরও ইঙ্গিত আছে।

3

শনিবার পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহ রীতিমতো ভোগাবে। সতর্ক করেছে আবহাওয়া অফিস।

4

গতকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। ভিজতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর।

5

বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে ইতিমধ্যে নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া। শুক্রবার কিছুটা দিশা দিতে পারে আবহাওয়া অফিস।

6

১৫ জুন শনিবার বৃষ্টি বাড়তে পারে। রবিবার থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি বাড়বে।

7

বর্ষা প্রবেশ নিয়ে নির্দিষ্ট তথ্য না থাকলেও, আবহাওয়া দফতর মনে করছে, ২১ জুন থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে । আবহাওয়ার পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গে ২১ জুনের আগে খুব বেশি বৃষ্টিপাত হবে না।

8

আজ , বৃহস্পতিবার সকালে প্রবল গরম থাকলেও বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহর সতর্কতা রয়েছে। দুপুরের পর থেকে বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • West Bengal Weather Update : দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন