✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

West Bengal Weather: রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

ABP Ananda   |  21 May 2024 10:21 PM (IST)
West Bengal Weather: রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি সৌজন্য: পিটিআই

1

ভ্যাপসা গরম থেকে ফের স্বস্তির পূর্বাভাস। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। কবে কোথায় কতটা বৃষ্টিপাত? সপ্তাহান্তে রয়েছে দুর্যোগের পূর্বাভাসও। ছবি: PTI

2

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছবি: PTI

3

সেইসঙ্গে প্রত্যেকদিন থাকবে বজ্রবিদ্যুৎ-সহ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। কয়েক জায়গায় আবার কালবৈশাখী ঝড়ও দেখতে পাওয়া যেতে পারে। ছবি: PTI

4

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ মে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। ছবি: PTI

5

আগামী ২৫ তারিখে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। ছবি: PTI

6

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ছবি: PTI

7

বিশেষ করে দুই দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে আজ। আগামী ২৪ ও ২৫ তারিখের জন্য উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। ছবি: PTI

8

কলকাতার ক্ষেত্রে আগামী ৫ দিন সব জায়গাতেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছবি: PTI

9

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর, ভূপৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখতে পাওয়া গিয়েছে। ২২ তারিখে সেটি নিম্নচাপে রূপান্তর হতে পারে, পরবর্তীকালে এটি উত্তর-পূর্ব দিকে যাওয়া সম্ভাবনা আছে। ছবি: PTI

10

২৪ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সেটি নিম্নচাপে পরিণত হবে। সেটি ক্রমশ উত্তর-পূর্ব দিকেই এগিয়ে আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ উত্তর পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা আছে। ছবি: PTI

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • West Bengal Weather: রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.