✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Phaguner Mohona: হঠাৎ কেন অসুস্থ অনুরাধা? মিলল কারণ? নয়া মোড় 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে

ABP Ananda   |  27 Apr 2023 03:19 PM (IST)
Phaguner Mohona: হঠাৎ কেন অসুস্থ অনুরাধা? মিলল কারণ? নয়া মোড় 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে

ফাগুনের মোহনা

1

ধারাবাহিক 'ফাগুনের মোহনা' (Phaguner Mohona)-তে এখন সমস্যার কেন্দ্রে আয়ুষ, মোহনা ও ঐন্দ্রিলা।

2

নায়ক আয়ুষ ও মোহনার ঘনিষ্ঠ ছবি ঐন্দ্রিলার মোবাইলে পাঠায় অচেনা একটি নম্বর। আয়ুষের বাড়িতে এসে, মোহনার দিকে টাকা ছুঁড়ে দিয়ে তাঁকে বেরিয়ে যেতে বলে ঐন্দ্রিলা।

3

আয়ুষ তার এই কাজে রেগে গিয়ে বাড়ি থেকে বের করে দেয় ঐন্দ্রিলাকে। অপমান করে জানায়, সে এই বাড়ির কেউ নয়। ঘটনায় ভীষণ অপমানিত হয় ঐন্দ্রিলা।

4

পরের দিনই বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে আয়ুসের বাড়িতে হাজির হয় ঐন্দ্রিলা। সে জানায়, আয়ুষের সন্তানের মা হতে চলেছে সে, আর তাই, তাকে বিয়ে করতে বাধ্য আয়ুষ।

5

এই কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে রুমঝুম। অবাক হয় সে।

6

অন্যদিকে রুমঝুমের মামা নিজে মাটির পাত্র তৈরি করে নির্দিষ্ট দোকানে বিক্রি করতে গেলে দোকানদার বলে, সে যে মাটির পাত্র কিনে অভ্যস্থ, সেই ডিজাইন এর থেকে আলাদা।

7

রুমঝুমের মামা জানান, তিনি নয়, মাটির পাত্র বানাত তাঁর ভাগ্নি রুমঝুম। দোকানদার নতুন পাত্র কিনতে নারাজ হয়। রুমঝুমের মামা সিদ্ধান্ত নেন, তিনি নিজেই মাথায় করে মাটির পাত্র বিক্রি করবেন।

8

অন্যদিকে অনুরাধার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। সে কাউকেই চিনতে পারছে না। পরিস্থিতি দেখে রুমঝুম অম্বরকে বলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে।

9

চিকিৎসক এসে পরিস্থিতি দেখে বেশ অবাক হয়। রুমঝুম ও আয়ুষকে দায়িত্ব দেওয়া হয় পুরনো কথা মনে করানোর। ওদের সেবায় ও ওষুধে ধীরে ধীরে একটু সুস্থ হয় অনুরাধা, ফের চিনতে পারে আশালতাকে।

10

অনুরাধার অসুস্থতার আসল কারণ কে জানে? রুমঝুম কি পারবে বাড়ির সবাইকে সত্যিটা বিশ্বাস করাতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Phaguner Mohona: হঠাৎ কেন অসুস্থ অনুরাধা? মিলল কারণ? নয়া মোড় 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.