কাজ থেকে ফুরসৎ মিলতেই কোথায় বেড়াতে গেলেন কর্ণ-বিপাশা?

abp ananda   |  26 Nov 2021 09:55 AM (IST)
কাজ থেকে ফুরসৎ মিলতেই কোথায় বেড়াতে গেলেন কর্ণ-বিপাশা?

বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার

1

২০১৬-র এপ্রিলে বলিউড অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু। বাঙালি কন্যার বিয়ে হয় বাঙালি রীতি মেনেই।

2

টেলিভিশন থেকে উঠে আসা কর্ণ সিংহ গ্রোভার অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেও। এই মুহূর্তে তিনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের কাজে ব্যস্ত রয়েছেন।

3

তাই কাজের মাঝে একটু ছুটি পেতেই কর্ণ সিংহ গ্রোভার এবং বিপাশা বসু বেরিয়ে পড়লেন। বৈষ্ণদেবীর মন্দির দর্শনে দেখা গেল দুই তারকাকে।

4

কর্ণ এবং বিপাশা দুজনেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বৈষ্ণদেবীর মন্দির দর্শনের ছবি শেয়ার করেছেন।

5

বৈষ্ণদেবীর মন্দির দর্শনের ছবির সঙ্গে ভিডিও পোস্ট করেছেন বিপাশা বসু। অনুরাগীরা প্রিয় তারকার বেড়াতে যাওয়ার ছবিতে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

6

কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বৈষ্ণদেবীর মন্দির ভ্রমণের ছবি এবং ভিডিও পোস্ট করে বিপাশা বসু লিখেছেন, 'যখন তিনি ডাকেন, তখন আমরা যাই'।

7

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। প্রায়শই তাঁকে নানা ছবি এবং ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে দেখা যায়।

8

বিপাশা বসুর সোশ্যাল মিডিয়া জুড়ে স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে তাঁর রোম্যান্টিক মেজাজের নানা ছবি।

9

কর্ণ-বিপাশাকে জুটি বেঁধে একসঙ্গে দেখা গিয়েছে 'অ্যালোন' ছবিতে। এছাড়াও তাঁরা 'ডেঞ্জারাস' নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন একসঙ্গে।

10

অন্যদিকে বিপাশা বসুকে বেশ কিছুদিন পর্দায় সেভাবে দেখা না গেলেও কিছুদিন আগেই প্রথম ছবি 'আজনবি'র কুড়ি বছর পূর্তি উপলক্ষে আবেগঘন পোস্ট করেছিলেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • কাজ থেকে ফুরসৎ মিলতেই কোথায় বেড়াতে গেলেন কর্ণ-বিপাশা?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন