Nayanthara Vignesh Became Parents: বাড়ল দু’জনের সংসার, ঘরে এল যমজ সন্তান, মা হলেন নয়নতারা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  09 Oct 2022 11:38 PM (IST)
Nayanthara Vignesh Became Parents: বাড়ল দু’জনের সংসার, ঘরে এল যমজ সন্তান, মা হলেন নয়নতারা

ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

1

দুই জনের সংসারে নতুন সদস্যের আগমন। স্বামী-স্ত্রী থেকে এ বার বাবা-মা হলেন ভিগ্নেশ শিবন এবং নয়নতারা। যমজসন্তান এল তাঁদের ঘরে।

2

এ বছর ৯ জুন সাতপাকে বাঁধা পড়েন দক্ষিণের সুপারস্টার নয়নতারা এবং ভিগ্নেশ। রবিবার যমজ সন্তানের আগমনের খবর জানিয়েছেন তাঁরা।

3

এ দিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ভিগ্নেশ। তাতে লেখেন, ‘আমাদের প্রার্থনা, পূর্বপুরুষের আশীর্বাদ এবং পুণ্যের সুফল পেলাম যমজ সন্তানের মাধ্যমে। আপনাদের আশীর্বাদ চাই’।

4

ভিগ্নেশ আরও লেখেন, ‘নয়ন আর আমি মা-বাবা হলাম। যমজ সন্তানকে পেয়ে আশীর্বাদধন্য হলাম।’

5

চিরঞ্জীবীর সঙ্গে ‘গডফাদার’ ছবিতে সম্প্রতি কাজ সেরেছেন নয়নতারা। শীঘ্রই বলিউডেও পা রাখতে চলেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে তাঁকে।

6

দক্ষিণে সাফল্যের নয়া মাইলফলক তৈরি করেছেন নয়নতারা। সেখানে বিনোদনের দুনিয়ায় পুরুষতন্ত্র নিয়ে সরব হয়েছছেন বহু নায়িকাই। তার মধ্যেই সুপারস্টার হিসবে উঠে এসেছেন নয়নতারা।

7

তবে ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা পোহাতে হয়নি তাঁকে। প্রভুদেবার সঙ্গে সাড়ে তিন বছর সম্পর্ক ছিল তাঁর। প্রভু তখন বিবাহিত। সেই নিয়ে কম বিতর্ক হয়নি।

8

এর পর ২০১৫ সালে পরিচালক ভিগ্নেশের সঙ্গে পরিচয়। তাতেই জীবনকে অন্য ভাবে দেখতে শুরু করেন। শেষমেশ এ বছর বিয়ে সারেন। এ বার তাঁদের সংসারে দুই নতুন অতিথি এল।

9

শুধু একসঙ্গে সংসার পাতাই নয়, ছবিতেও একজোটে কাজ করছেন নয়নতারা এবং ভিগ্নেশ। নিজেদের প্রযোজনা সংস্থা রাউডি ভেঞ্চার্সের সূচনা করেছেন। তাঁদের ছবি ‘কুড়ঙ্গল’ অস্কারের মঞ্চেও পৌঁছয়।

10

অভিনয়ের পাশাপাশি নয়নতারার সৌন্দর্যেও মুগ্ধ অনুরাগীরা। ত্বক বিশেষজ্ঞ রণিতা রঞ্জনের সঙ্গে একটি লিপ বাম সংস্থাও খুলেছেন নয়নতারা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Nayanthara Vignesh Became Parents: বাড়ল দু’জনের সংসার, ঘরে এল যমজ সন্তান, মা হলেন নয়নতারা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন