✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Mithun-Debosree Film: মিঠুন-দেবশ্রীর জুটিকে ফিরিয়ে আনছেন সোহম, পরিচালনায় পথিকৃৎ

ABP Ananda   |  31 Jan 2024 06:44 PM (IST)
Mithun-Debosree Film: মিঠুন-দেবশ্রীর জুটিকে ফিরিয়ে আনছেন সোহম, পরিচালনায় পথিকৃৎ

সোহম-নিসপালের প্রযোজনায় আজ থেকে শ্যুটিং শুরু মিঠুন-দেবশ্রীর 'শাস্ত্রী'-র

1

বড়পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেবশ্রী রায়ের (Debosree Roy) জুটি। সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-র Soham's Entertainment & Creative Solutions এবং সুরিন্দর ফিল্মসের (Surindar Films) যৌথ প্রযোজনায় আসছে নতুন ছবি 'শাস্ত্রী' (Sastri)।

2

আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র (Sourasani Maitra) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), রজতাভ দত্ত (Rajatava Dutta)।

3

এছাড়াও রয়েছেন, কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও প্রযোজক সোহম খোদ। ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)।

4

আপাতত কলকাতাতেই শ্যুটিং হওয়ার কথা এই ছবির। এই গল্পের মুখ্যচরিত্রের নাম পরিমল। এই ভূমিকাতেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। খুব সাধারণভাবে জীবন কাটানো এই পরিমলের একটাই নেশা-লটারির টিকিট কাটা।

5

বে কখনোই লটারি জেতেন না তিনি। মিঠুনের স্ত্রী, সরলার ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে। ধীরে ধীরে, সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে পরিমলের।

6

ছেলেকে কলেজে ভর্তি করার জন্য, বাড়ি বিক্রি করে দিতে চায় স্ত্রী, কিন্তু সেই কথায় রাজি হতে পারে না পরিমল।

7

মনের দুঃখে, মন্দিরে গিয়ে পরিমল ঠিক করে, সে আত্মহত্যা করবে। কিন্তু ঠিক সেই সময়েই, তার জীবন বদলে দেয় একটা চশমা! নাহ, কোনও সাধারণ চশমা নয় এটি। এই চশমা দিয়ে নাকি ভবিষ্যৎ দেখা যায়! তারপরে? সেই চশমাই বদলে দেয় পরিমলের জীবন।

8

এই গল্প নিয়েই তৈরি হবে, ছবি 'শাস্ত্রী'। যে পোস্টার এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে, সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে একটি চশমার ছবিই। সোশ্যাল মিডিয়ায় ছবির কলাকুশলীদের সঙ্গে ছবি ও মহরতের ছবিও শেয়ার করে নিয়েছেন সোহম।

9

প্রসঙ্গত, এর আগে 'কলকাতার হ্যারি', 'এলএসডি' ও 'পাকা দেখা'-র মতো ছবি প্রযোজনা করেছেন সোহম। করেছেন নিজে অভিনয়ও। 'শাস্ত্রী' সেই জায়গা থেকে অনেকটাই বড় প্রেক্ষাপটের ছবি।

10

রয়েছেন দুই রীতিমতো অভিজ্ঞ তারকাও। অন্যদিকে, এর আগে যে ছবিগুলি সোহম প্রযোজনা করেছেন, তা করেছেন একাই। এবার সুরিন্দর ফিল্মসের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Mithun-Debosree Film: মিঠুন-দেবশ্রীর জুটিকে ফিরিয়ে আনছেন সোহম, পরিচালনায় পথিকৃৎ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.