Nayanthara: থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় শাহরুখের নায়িকা নয়নতারা, ছবিতে উত্তাল নেটদুনিয়া

abp ananda   |  22 Jun 2022 10:32 AM (IST)
Nayanthara: থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় শাহরুখের নায়িকা নয়নতারা, ছবিতে উত্তাল নেটদুনিয়া

নয়নতারা ও ভিগনেশ

1

সদ্যই বিয়ে সেরেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা নয়নতারা। পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে শুরু করেছেন নতুন জীবন।

2

নয়নতারা ও ভিগনেশের বিয়ের পরই সামান্য বিতর্ক শুরু হয়। অভিনেত্রীকে তিরুপতির মন্দির চত্বরে জুতো পরে দেখা যায়।

3

নেট দুনিয়ায় সেই ছবি প্রকাশ পাওয়ার পরই অভিনেত্রীকে ঘিরে শুরু হয় বিতর্ক। সদ্য বিবাহিত দম্পতিকে আইনি নোটিসও পাঠান মন্দির কর্তৃপক্ষ।

4

যদিও তারপরই প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নেন ভিগনেশ। তার সঙ্গে জানা যায়, মন্দির কর্তৃপক্ষর কাছে অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি ভিডিও প্রকাশ করে ক্ষমা চাইবেন.

5

বিয়ের পরই মধুচন্দ্রিমায় উড়ে যান নয়নতারা ও ভিগনেশ। এই মুহূর্তে থাইল্যান্ডে হনিমুন পর্ব কাটাচ্ছেন তাঁরা।

6

সদ্যই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নয়নতারা ও ভিগনেশের মধুচন্দ্রিমার একাধিক ছবি পোস্ট হয়েছে। দুই তারকা একান্তে রোম্যান্টিক মেজাজে ছুটি কাটাচ্ছেন।

7

হলুদ পোশাকে মোহময়ী রূপে ধরা দিয়েছেন নয়নতারা। ভিগনেশের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি নেট দুনিয়ায় অনুরাগীদের মধ্যে তোলপাড় ফেলেছে।

8

প্রসঙ্গত, নয়নতারা দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা। তবে, বলিউডেও পা রাখতে চলেছেন তিনি।

9

বলিউডে আত্মপ্রকাশ করার প্রথম ধাপেই নয়নতারা বিপরীতে পেয়ে গিয়েছেন কিং খানকে। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বি টাউনে পা রাখতে চলেছেন তিনি।

10

কিছুদিন আগেই পরিচালক অ্যাটলির 'জওয়ান' ছবির ফার্স্ট লুক প্রকাশ হয়। মুখে ব্যান্ডেজ বাঁধা লুকে দেখা যায় কিং খানকে। তার সঙ্গেই জানা যায়, 'জওয়ান' ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন নয়নতারা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Nayanthara: থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় শাহরুখের নায়িকা নয়নতারা, ছবিতে উত্তাল নেটদুনিয়া
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন