✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

First Look of 'Beline': প্রকাশ্যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের 'বেলাইন' ছবির প্রথম লুক

abp ananda   |  09 Dec 2021 06:03 PM (IST)
First Look of 'Beline': প্রকাশ্যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের 'বেলাইন' ছবির প্রথম লুক

প্রথম লুক প্রকাশ্যে

1

মুক্তি পেল পরিচালক শমীক রায় চৌধুরীর (Samik Roy Choudhury) ফিচার ছবি (Feature Film) 'বেলাইন'-এর প্রথম লুক ('Beline' First Look)। থ্রিলার ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandyopadhyay)।

2

প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের এই ছবিতে দর্শক ড্রামা ও থ্রিলার দুইই পাবেন। একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় গল্প।

3

এই ব্যক্তি এমনিতে আর পাঁচজনের মতোই সাধারণ একটি জীবন যাপন করেন। সারাদিন তাঁর কেটে যায় টিভি সিরিয়াল দেখে, বাড়িতে কিছু ইন্ডোর গেম খেলে, খেয়ে, ঘুমিয়ে। এভাবেই দিন কাটে তাঁর।

4

জীবন তাঁর এমনিতে সাদামাটাই চলছিল। কিন্তু হঠাৎই একদিন তাঁর ফোন বেজে ওঠে। রং নম্বর। ফোনের ওপারে অচেনা একটি মেয়ের গলার স্বর।

5

এরপর সেই ফোন কলের মাধ্যমেই কখন যেন সেই মেয়েটি ও তাঁর 'লিভ-ইন' পার্টনারের জীবনের খুঁটিনাটি জানতে শুরু করেন এই বৃদ্ধ। তাতেই সবকিছু ওলটপালট।

6

প্রায় ৩দিন ধরে চলা এই দীর্ঘ ফোন কলে একে একে উঠে আসে দুটি মানুষের জীবনে কী চলছে। সেই ছেলেটির জীবনের লড়াই, মেয়েটির জন্য যন্ত্রণা এবং একজন তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গী থেকে তাঁদের দুজনের সম্পর্কের নিম্নগামী রসায়ন।

7

এই ফোনকলের শেষে এসে হঠাৎ একটি অদ্ভুত রহস্যের উন্মোচন হয়। কী সেটি, বিস্তারিত জানা যাবে অবশ্যই ছবিতে।

8

এই ষাটোর্ধ্ব বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। ফোনের ওপারের মেয়েটির চরিত্রে থাকবেন 'জ্যেষ্ঠপুত্র' খ্যাত শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharyya)। পরিচালনায় শমীক রায় চৌধুরী।

9

ছবির প্রথম লুক অর্থাৎ পোস্টার থেকেই গল্পের স্বাদ ভরপুর পাওয়া যাচ্ছে। ছবির পোস্টারের পাশাপাশি ক্যামেরাবন্দি হলেন ছবির কলাকুশলীরাও। ছবি মুক্তির তারিখ যদিও এখনও স্থির হয়নি।টেলিফোন কানে পরাণ বন্দ্যোপাধ্যায়। চারিদিকে আলো আঁধারি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • First Look of 'Beline': প্রকাশ্যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের 'বেলাইন' ছবির প্রথম লুক
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.