✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Winter Hair Care: শীতের মরসুমে বাড়ছে চুল পড়ার সমস্যা, যত্ন নেবেন কীভাবে?

ABP Ananda   |  08 Dec 2022 11:11 PM (IST)
Winter Hair Care: শীতের মরসুমে বাড়ছে চুল পড়ার সমস্যা, যত্ন নেবেন কীভাবে?

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

শীতের মরসুমে চুলের যত্ন নেওয়ার জন্য সবার আগে চুল পরিষ্কার রাখা প্রয়োজন। তাই যাঁরা রোজ বাইরে বেরোন প্রতিদিন শ্যাম্পু করার চেষ্টা করুন।

2

চুল বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে গেলেও চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই যাঁদের চুল খুব রুক্ষ বা শুষ্ক, তাঁরা শ্যাম্পু করার আগে হট অয়েল ম্যাসাজ করতে পারেন।

3

শীতকালে তুলনায় চুল শুকোতে সময় লাগে। কিন্তু তাই বলে ভেজা চুলে বাড়ির বাইরে বেরোবেন না। ভেজা চুল বেঁধে রাখলে গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।

4

শীতকালে খুশকির সমস্যা বাড়ে। এর ফলেও চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই খুশকির সমস্যা থাকলে তা দূর করার চেষ্টা করুন।

5

খুব বেশি গরম জলে কখনই চুল ধোবেন না। এর ফলেও চুল নষ্ট হয়। রুক্ষ এবং শুষ্ক হওয়ার পাশাপাশি চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

6

চুল রুক্ষ এবং শুষ্ক থাকলে ব্যবহার করতে পারেন কন্ডিশনার এবং হেয়ার সিরাম। চুলের ধরন অনুসারে বেছে নিন কন্ডিশনার এবং হেয়ার সিরাম।

7

শীতের মরসুমে চুল অন্যান্য সময়ের তুলনায় বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে আপনি মাথায় অয়েল ম্যাসাজ করতে পারেন। তেল সামান্য গরম করে নিয়ে ম্যাসাজ করলে উপকার পাবেন।

8

চুল পড়ার সমস্যা রোধ করার জন্য চুল পরিষ্কার রাখা এবং চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করা সবচেয়ে বেশি দরকার।

9

শীতকাল বলে অতিরিক্ত গরম জল চুলে ব্যবহার করবেন না। এর ফলে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।

10

শীতকালে ভেজা চুল বেঁধে যেমন বাইরে বেরোবেন না, তেমনই ভেজা চুলে শুয়েও পড়বেন না। কারণ চুল ভেজা থাকলে গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। ছবি সৌজন্য- পিক্সেলস

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Winter Hair Care: শীতের মরসুমে বাড়ছে চুল পড়ার সমস্যা, যত্ন নেবেন কীভাবে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.