Kitchen Sponge Tips: কতদিন অন্তর বদলাবেন বাসন মাজার স্পঞ্জ? জীবাণুমুক্তই বা রাখবেন কী করে?

পম্পা অধিকারী সিংহ   |  22 Feb 2026 11:07 AM (IST)
Kitchen Sponge Tips: কতদিন অন্তর বদলাবেন বাসন মাজার স্পঞ্জ? জীবাণুমুক্তই বা রাখবেন কী করে?

ছবি: ফ্রিপিক।

1

রান্নাঘরে বেসিনের পাশেই রাখা থাকে। ইচ্ছে মতো ব্যবহার করলেও, বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু বাসন মাজার স্পঞ্জই ব্যাকটিরিয়ার আঁতুড় হয়ে ওঠে।

2

তাই বাসন মাজার স্পঞ্জ পরিষ্কার রাখা দরকার। জল দিয়ে ধুয়ে নিলেই হল না, কী করণীয় জানুন।

3

বাসন মাজার স্পঞ্জ একেবারে পরিষ্কার, জীবাণুমুক্ত রাখার উপায় হল, মাইক্রোওয়েব বা ডিশওয়াশার চালিয়ে সেটিকে কিছু ক্ষণ ভিতরে রেখে দেওয়া। এতে ৯৯.৯৯৯৯৯ শতাংশ জীবাণুই মারা যায়।

4

তবে মাইক্রোওয়েভে ঢোকানোর আগে দেখে নিতে হবে, স্পঞ্জটি যেন সম্পূর্ণ ভেজা থাকে। অন্যথায় আগুন ধরে যেতে পারে। এক থেকে দু’মিনিটই রাখুন।

5

ডিশওয়াশারেও ঢুকিয়ে দিতে পারেন স্পঞ্জ। গরম জল এবং হিটেড ড্রাইং সাইকলে জীবাণু বাঁচবে না।

6

কিছু স্পঞ্জ উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে না। সেক্ষেত্রে কনসিনট্রেটেড ক্লোরিন এবং উষ্ণ জল মিশিয়ে এক মিনিট ভিজিয়ে রাখুন স্পঞ্জ। শেষে ভাল করে ধুয়ে শুকিয়ে নিন।

7

ফুটন্ত জলেও ফেলে দিতে পারেন স্পঞ্জ। পাঁচ মিনিট রেখে দিন এক্ষেত্রে। ঠান্ডা হলে তবেই পুনরায় ব্যবহার করুন।

8

প্রতিবার ব্যবহারের পর খাবারের টুকরো ভাল করে বের করে নিতে হবে। তার পর ভাল করে ধুয়ে নিন। জল বের করে দেবেন চিপে।

9

শুকনো জায়গায় রাখবেন স্পঞ্জ। হাওয়া-বাতাস খেলে যেন। স্যাঁতস্যাঁতে, ভেজা জায়গায় রাখলে আরও ব্যাকটিরিয়া জমবে।

10

নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই বদলান বাসন মাজার স্পঞ্জ। খুব বেশি হলে একটি স্পঞ্জ সর্বোচ্চ তিন-চার সপ্তাহই ব্য়বহার করুন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Kitchen Sponge Tips: কতদিন অন্তর বদলাবেন বাসন মাজার স্পঞ্জ? জীবাণুমুক্তই বা রাখবেন কী করে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন