Lifestyle:স্ট্রেস কমাতে তালিকায় রাখুন এই সব খাবার!

ABP Ananda   |  15 Jan 2023 01:23 PM (IST)
Lifestyle:স্ট্রেস কমাতে তালিকায় রাখুন এই সব খাবার!

স্ট্রেস কমাতে তালিকায় রাখুন এই সব খাবার!

1

কাজের জায়গার 'স্ট্রেস' হোক বা ব্যক্তিগত জীবনের ওঠাপড়া, চাপ কমাতে কখনও থেরাপি কখনও আবার অন্য কোনও ধরনের কৌশলের পরামর্শের কথা শোনা যায়।

2

কিন্তু কিছু নির্দিষ্ট খাবারও যে স্ট্রেস কমাতে দারুণ কার্যকরী হতে পারে, সেটা অবশ্য় অনেকেরই অজানা।

3

যেমন ধরুন ব্লুবেরিজ। প্রদাহ বা ইনফ্ল্যামেশন মোকাবিলায় এর ক্ষমতা আগে থেকেই জানা। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, স্ট্রেস যে প্রদাহ তৈরি করে সেটি কমাতেও সাহায্য করতে পারে ব্লুবেরিজ।

4

আরও একটি চেনা খাবার হল ডিম। এর মধ্যে রয়েছে 'কোলাইন' যা মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষায় অত্যন্ত জরুরি। পাশাপাশি স্ট্রেস মোকাবিলাতেও কাজে আসতে পারে।

5

রসুন। সালফারসমৃদ্ধ এই উপকরণটি শরীরে গ্লুটাথিওন তৈরি করতে সাহায্য করে যেটি কিনা এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট।

6

তালিকায় অবশ্যই থাকবে ছোলা। স্ট্রেস মোকাবিলায় অত্যন্ত জরুরি ভিটামিন ও মিনারেল রয়েছে এই খাবারে।

7

পার্সলে পাতাকেও এই তালিকা থেকে বাদ রাখছেন না বিশেষজ্ঞদের অনেকে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই 'হার্ব' অক্সিডেটিভ স্ট্রেসের সঙ্গে লড়তে সাহায্য করে বলে ধারণা তাঁদের।

8

তবে একটি ব্যাপার মনে করাচ্ছেন সকলেই। দীর্ঘদিন ধরে স্ট্রেসের অনুভূতি জারি থাকলে, স্রেফ খাদ্যাভ্যাস বদলে লাভ হবে না। বিশেষজ্ঞের কাছে যাওয়াই সেক্ষেত্রে একমাত্র উপায় (ছবি:PIXABAY)

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Lifestyle:স্ট্রেস কমাতে তালিকায় রাখুন এই সব খাবার!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন