চুল-ত্বকের দেখভাল করে, ওজন নিয়ন্ত্রণেও সহায়ক, রোজ একটা করে ডিম খাচ্ছেন তো?

ABP Ananda   |  27 Jul 2023 11:23 AM (IST)
চুল-ত্বকের দেখভাল করে, ওজন নিয়ন্ত্রণেও সহায়ক, রোজ একটা করে ডিম খাচ্ছেন তো?

ডিমের উপকারিতা

1

দেহে এনার্জি বাড়াতে ডিম খুবই উপকারি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা শরীরে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে।

2

ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সক্ষম ডিম। ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন ই এবং লিউটিন নামক উপাদান, যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম।

3

হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে ডিম কার্যকরী ভূমিকা পালন করে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ক্যালশিয়াম, লিউটিন, জিঙ্ক এবং জিয়াজেনথিন নামক উপাদান।

4

কাঁচা ডিমে কাঁচা ডিমের মধ্যে উপস্থিত রয়েছে ভিটামিন বি , ভিটামিন ই, ভিটামিন বি সিক্স এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। কাঁচা ডিমে রয়েছে পুষ্টিকর কোলিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং জেক্সানথিন নামক উপাদান।

5

দৃষ্টিশক্তি ভাল রাখতে ডিম খুবই উপকারী। ডিমে রয়েছে লিউটিন নামক ক্যারোটিনয়েড উপাদান, যা দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য।

6

ডিমে উপস্থিত রয়েছে নানা ধরনের প্রোটিন। অনেক ডাক্তার অন্যান্য খাবার খাওয়ার বদলে নিয়মিত ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

7

গর্ভাবস্থায় মহিলাদের সঠিক পুষ্টির প্রয়োজন রয়েছে তাই গর্ভবতী মহিলাকে প্রতিদিন অন্তত একটা করে ডিম খাওয়ানো প্রয়োজন।

8

ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট, অ্যামাইনো এসিড, এবং প্রোটিন। অন্যদিকে দুধে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন। শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করেতে দুধ এবং ডিম এক সঙ্গে খেতে পারেন।

9

চুলের বৃদ্ধিতে ডিম উপকারী একটি খাদ্য। ডিম প্রোটিনে ভরপুর, যা চুলের প্রকৃত খাদ্য । তাই চুলের যত্ন নিতে ডিম চুলে ব্যবহার করতে পারেন এবং খেতেও পারেন।

10

ডিমের অপকারিতাও রয়েছে, অতিরিক্ত পরিমাণে ডিম খাওয়ার ফলে ওজন বেড়ে যেতে পারে। ডিমের কুসুম ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • চুল-ত্বকের দেখভাল করে, ওজন নিয়ন্ত্রণেও সহায়ক, রোজ একটা করে ডিম খাচ্ছেন তো?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন