Overeating Remedies: বেশি খাবার খেয়ে ফেলেন ? আপনার জন্য ১০ টিপস

ABP Ananda   |  15 Feb 2024 03:46 PM (IST)
Overeating Remedies: বেশি খাবার খেয়ে ফেলেন ? আপনার জন্য ১০ টিপস

(ছবি সৌজন্য - ফ্রিপিক)

1

পেট ভরানো খাবার - পাতে পেট ভরানোর খাবার রাখুন। এর জন্য ফাইবার ও প্রোটিনজাতীয় খাবার বেছে নিন। পেট ভরলে সহজে খিদে পাবে না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

2

মন দিয়ে খান - অনেক সময় আমরা খেতে খেতে ফোন দেখি, কথা বলি, অন্য কিছু ভাবি। এসবের বদলে মন দিয়ে খাবার খেতে হবে। তাহলে বেশি খেতে ইচ্ছে করবে না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

3

জলের খিদে - অনেক সময় বেশি খাবার খাওয়ার ইচ্ছে জলের তেষ্টাও হয়। শরীরের জল কমে গেলে খিদের অনুভূতিই হয়। একে খাবারের খিদে ভেবে ভুল করেন অনেকে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

4

কিছুক্ষণ অপেক্ষা করুন - খাবার খেয়ে উঠেই আবার খেতে ইচ্ছে করছে ? কিছুক্ষণ অপেক্ষা করুন। এই খিদে নেহাতই চোখের খিদে হতে পারে। যা কিছুক্ষণ পর কেটে যায়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

5

খুব বেশিক্ষণ না খেয়ে থাকলে হবে না - অনেকেই দীর্ঘ সময় না খেয়ে থাকেন। এতে খিদে বাড়ে। খিদের চোটে অনেকটা খাবার খেয়ে নেন। তাই সবার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং নয়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

6

পছন্দের খাবারও খান - অনেক সময় পছন্দের খাবার খেতে না পারলে খিদে থেকে যায়। তাই একেবারে বাদ দিতে হবে না পছন্দের খাবার। অল্প করে খান।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

7

অল্প করে খান - বেশি খাবার খেয়ে ফেলছেন ? অল্প করে বারবার খান। এতে বারবার খাওয়াও হল, বেশি খাওয়াও হল না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

8

ধীরে সুস্থে খান - অনেকেই খাবার খাওয়ার সময় বেশ তাড়াহুড়ো করেন। এতে খিদে পাবে আবার। তাই হুড়োহুড়ি না করে ধীরে সুস্থে খাবার খান।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

9

সময় মেনে খান - অনেক সময় দেখা যায়, অসময়ে খাবার খাওয়ার বাতিক। এর থেকে বেশি খাবার খাওয়ার বাতিক তৈরি হয়। তাই সময় মেনে খাবার খান।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

10

কতটা খাচ্ছেন - বন্ধুবান্ধবা বা আত্মীয় পরিজনদের থেকে বেশি খাবার খাওয়া মানেই বেশি খাওয়া নয়। আপনার শরীরের বেশি খাবার দরকার হতে পারে। তাই কতটা খাবেন জানতে বিশেষজ্ঞের পরামর্শও জরুরি।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Overeating Remedies: বেশি খাবার খেয়ে ফেলেন ? আপনার জন্য ১০ টিপস
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন