Hair Growth Problems: চুলের বৃদ্ধিতে সমস্যা? এইসব সাধারণ নিয়ম মেনে দেখতে পারেন, উপকার পাবেন

ABP Ananda   |  10 Jun 2023 10:34 PM (IST)
Hair Growth Problems: চুলের বৃদ্ধিতে সমস্যা? এইসব সাধারণ নিয়ম মেনে দেখতে পারেন, উপকার পাবেন

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

অনেকের ক্ষেত্রেই দেখা যায় চুলের গ্রোথ (Hair Growth Problems) অর্থাৎ বৃদ্ধিতে সমস্যা হচ্ছে। ঠিকমতো লম্বায় বৃদ্ধি পাচ্ছে না চুল। এর জন্য কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলতে পারেন।

2

অনেকেই এইসব নিয়ম মেনে উপকার পেয়েছেন। চুলের যত্ন (Hair Care Tips) নেওয়ার ক্ষেত্রে এইসব নিয়ম খুবই কার্যকরী। তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক চুলের বৃদ্ধি যাতে সঠিকভাবে হয় সেইজন্য কী কী করবেন।

3

হেয়ার ট্রিমিং- নিয়মিত চুলের ডগা ছাঁটা প্রয়োজন। এর ফলে স্প্লিট এন্ডস বা চুলের ডগা ফাটার সমস্যা কমে যায়। অনেকের চুলের গঠন আবার খুবই ভঙ্গুর। অর্থাৎ মাঝখান থেকে চুল ভেঙে ঝরে যায়।

4

নিয়মিত চুলের ডগা ছাঁটলে বা ট্রিম করলে চুলের এই ভেঙে যাওয়ার সমস্যাও কমে যায়। আর তার জেরে দ্রুত হারে চুল বৃদ্ধি পেতে থাকে। কম সময়েই চুল অনেকটা বেড়ে যায়।

5

চুলে রঙ না করাই ভাল- যাঁদের চুলে কোনওরকমের সমস্যা রয়েছে তাঁরা চুলে রঙ না করাই মঙ্গলের। সমস্যা না থাকলেও চুলে রঙ করলে ক্রমশ চুলের স্বাস্থ্য খারাপ হয়। চুল ভঙ্গুর হয়ে যায়।

6

চুলে রঙ করলে লালচে রুক্ষ, শুষ্ক ভাব দেখা যায়। এছাড়াও চুলের ডগা ফাটার সমস্যা বাড়তে পারে। সঙ্গে পাল্লা দিয়ে চুল পড়ার সমস্যাও বাড়তে দেখা যায়। তাই চুলের গ্রোথ ঠিক রাখতে চাইলে চুলে রঙ না করাই ভাল।

7

চুলে গরম জল একেবারেই না- গরম জল দিয়ে চুল ধোয়ার থেকে মারাত্মক ক্ষতিকর আর কিছু নেই। কখনই গরম জলে চুল ধোবেন না। এমনকি শীতের দিনেও হাল্কা গরম জল মিশিয়ে জলের ঠান্ডাটুকু কাটিয়ে নিন।

8

তারপর সেই জল দিয়ে চুল ধুয়ে নেওয়া প্রয়োজন। ঠান্ডা পরিষ্কার জল দিয়ে চুল ধুলে হেয়ার ব্রেকেজ বা ফ্রিজি হেয়ার- এই জাতীয় সমস্যা কমে যায় সহজে।

9

নিয়মিত শ্যাম্পু করলে সমানতালে প্রয়োজন যত্নের- যাঁরা রোজ চুলে শ্যাম্পু করেন, তাঁরা অবশ্যই তেল ম্যাসাজ করুন। শ্যাম্পুর পরে ব্যবহার করুন কন্ডিশনার। নাহলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যাবে। লালচে ভাব দেখা দেবে। চুলে মারাত্মক জট পড়বে। সর্বোপরি সব মিলিয়ে চুলের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে।

10

ভালভাবে চুল আঁচড়ে নেওয়া প্রয়োজন- স্নানের পর চুল শুকিয়ে নিন। তারপর চুল আঁচড়ে জট ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। অন্যদিকে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালভাবে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নেওয়া প্রয়োজন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Hair Growth Problems: চুলের বৃদ্ধিতে সমস্যা? এইসব সাধারণ নিয়ম মেনে দেখতে পারেন, উপকার পাবেন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন