Red Or Green Apple: সবুজ না লাল ? চটজলদি ওজন কমবে কোন রঙের আপেলে ?

ABP Ananda   |  14 Feb 2024 02:02 PM (IST)
Red Or Green Apple: সবুজ না লাল ? চটজলদি ওজন কমবে কোন রঙের আপেলে ?

(ছবি সৌজন্য - ফ্রিপিক)

1

আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি শরীরের একাধিক উপকারে লাগে। যেমন আপেল খাবার হজম করায়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

2

আপেলের ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। ফলে সহজেই পেট সাফ হয়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

3

সবুজ ও লাল দুইধরনের আপেলেই কিছু নির্দিষ্ট পুষ্টিগুণ রয়েছে। যেমন দুইধরনের আপেলেই ভিটামিন এ, বি, সি, ই ও কে রয়েছে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

4

এছাড়াও, আপেল অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস। এতে পেকটিন, ফ্ল্যাভনয়েড, কোয়ারসেটিনের পরিমাণ বেশি। এই উপাদানগুলি কোশকে সুস্থ রাখে। ফলে ক্যানসারের ঝুঁকি কমে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

5

পাশাপাশি আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট ক্রনিক রোগের ঝুঁকি কমায়। ক্রনিক রোগের তালিকায় রয়েছে হার্টের রোগ, ডায়াবেটিস, লিভারের রোগ।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

6

আপেলের ফাইবার ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তাছাড়া, এতে ক্যালোরির পরিমাণও কম। তাই ডায়াবেটিস রোগীদের আপেল খেতে বলা হয়। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

7

তবে ভিটামিন এ, বি, সি, ই ও কে সবুজ আপেলেই বেশি। এমনকি এতে আয়রন, পটাশিয়াম ও প্রোটিনের পরিমাণও লালের থেকে বেশি। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

8

ওজন কমানোর পরিকল্পনা করছেন ? তাহলে লাল আপেলের বদলে বেছে নিন সবুজ আপেল। কারণ সবুজ আপেলে ক্যালোরির পরিমাণ আরও কম। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

9

তবে ওজন কমানো ছাড়াও, আপেলের আরও গুণ রয়েছে। এর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

10

আপেল ত্বকের জন্যও বেশ উপকারী। কারণ এর অন্যতম উপাদান ভিটামিন সি। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। ছবি সৌজন্য - ফ্রিপিক)

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Red Or Green Apple: সবুজ না লাল ? চটজলদি ওজন কমবে কোন রঙের আপেলে ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন