Ripe or Unripe: পাকা পেঁপে না কাঁচা পেঁপে কোনটা সেরা স্বাস্থ্যের জন্য ?

ABP Ananda   |  07 Feb 2024 05:53 PM (IST)
Ripe or Unripe: পাকা পেঁপে না কাঁচা পেঁপে কোনটা সেরা স্বাস্থ্যের জন্য ?

(ছবি সৌজন্য - ফ্রিপিক, পিক্স্যাবে)

1

পেঁপের মধ্যে প্যাপাইন ও কাইমোপ্যাপাইন নামের দুটি উৎসেচক থাকে। এছাড়াও এর মধ্যে রয়েছে বেটাসিটোস্টেরল। (ছবি সৌজন্য - পিক্স্যাবে)

2

পেঁপের প্যাপাইন ও কাইমোপ্যাপাইন পেট ভাল রাখে। পাশাপাশি এটি খাবার হজম করতেও সাহায্য করে। (ছবি সৌজন্য - পিক্স্যাবে)

3

অন্য়দিকে এর বেটাসিটোস্টেরল হার্টের জন্য উপকারী। বয়সকালে হার্টের নানা রোগ দেখা দিতে থাকে। পেঁপের গুণে সেই রোগগুলি এড়ানো যায়। (ছবি সৌজন্য - পিক্স্যাবে)

4

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ উপকারী পেঁপের কাঁচা সংস্করণ। এর বিটাক্যারোটিন, ট্যানিন, স্যাপোনিন ইমিউনিটির জরুরি উপাদান। (ছবি সৌজন্য - পিক্স্যাবে)

5

ডায়াবিটিসও নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁপে। ইনসুলিন যথেষ্ট পরিমাণে উৎপন্ন না হলে রক্তে সুগার বাড়তে থাকে। তাকেই নিয়ন্ত্রণে রাখে পেঁপে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

6

ওজন কমাতে উপকারী পেঁপের বিভিন্ন উৎসেচক। এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এটিই পেট ভরাট রাখে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

7

রক্তে কোলেস্টেরল বেশি থাকলে চিন্তা নেই। নিয়মিত পেঁপে খেতে পারেন। এতে কোলেস্টেরল কবজায় থাকবে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

8

তবে পাকা পেঁপের থেকে কাঁচা পেঁপে বেশি ভাল। কারণ পাকা পেঁপের মধ্যে চিনির ভাগ বেশি। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

9

ফলের মধ্যে থাকা চিনি একটু জটিল গঠনের হয়ে থাকে। যা সহজে বিভাজিত হয় না। ফলে রক্তের মধ্যে সুগারের পরিমাণ বাড়তে থাকে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)

10

সুগার নিয়ন্ত্রণে রাখতে হলে কাঁচা পেঁপেই খাওয়া ভাল। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। ছবি সৌজন্য - ফ্রিপিক)

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Ripe or Unripe: পাকা পেঁপে না কাঁচা পেঁপে কোনটা সেরা স্বাস্থ্যের জন্য ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন