Walking Tips: ওজন কমাতে হাঁটছেন? এই নিয়মগুলো মেনে চলুন অতি অবশ্যই

ABP Ananda   |  18 Dec 2025 04:23 PM (IST)
Walking Tips: ওজন কমাতে হাঁটছেন? এই নিয়মগুলো মেনে চলুন অতি অবশ্যই

ছবি সূত্র- পিক্সেলস

1

ছবি সূত্র- পিক্সেলস। নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে শরীর, স্বাস্থ্যের অনেক উপকার হবে। তবে সঠিক নিয়ম মেনে হাঁটতে হবে। নাহলে উপকার পাবেন না।

2

ছবি সূত্র- পিক্সেলস। খুব ভরা পেটে কখনই হাঁটবেন না। আবার একদম খালি পেটে অনেকটা হেঁটে ফেলবেন না। দু'ক্ষেত্রেই সমস্যা দেখা দেবে।

3

ছবি সূত্র- পিক্সেলস। অনেকে দুপুরের কিংবা রাতের খাবার খাওয়ার পর হাঁটেন। এই অভ্যাস নিঃসন্দেহে ভাল। কিন্তু খাবার খাওয়ার পর অন্তত ১ ঘণ্টা বিরতি নিয়ে তারপর হাঁটুন।

4

ছবি সূত্র- পিক্সেলস। যদি হাঁটতে গিয়ে খুব ঘাম হয় কিংবা গলা শুকিয়ে যায়, শরীরে কোনও অস্বস্তি দেখা যায়, তাহলে বিরতি নিন। নাহলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে।

5

ছবি সূত্র- পিক্সেলস। একটানা অনেকক্ষণ হাঁটতে যাবেন না। বিশেষ করে যাঁরা সবে শুরু করছেন, তাঁরা ১০-১৫ মিনিট হেঁটে বিরতি নিন।

6

ছবি সূত্র- পিক্সেলস। হাঁটার মাঝে কিছু সময় থেকে ঘাম মুছে নিন। অল্প জল খেয়ে নিন। তারপর আবার হাঁটুন। এতে স্বাস্থ্য বেশি ভাল থাকবে।

7

ছবি সূত্র- পিক্সেলস। হাঁটার সময় কথা না বলাই ভাল। কথা বলতে বলতে হাঁটলে আপনি হাঁপিয়ে যাবে দ্রুত। তার ফলে হাঁটতে অসুবিধা হতে পারে।

8

ছবি সূত্র- পিক্সেলস। নিজের স্বাভাবিক গতির থেকে অনেকটা বেশি গতিতে হাঁটার প্রয়োজন নেই। এর ফলে হার্টের সমস্যা হতে পারে। একটু হেঁটেই হাঁফ ধরে যেতে পারে।

9

ছবি সূত্র- পিক্সেলস। হাঁটার সময় অতি অবশ্যই ভাল জুতো পরুন। নাহলে পায়ে চোট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আর হাঁটার সময় আপনি স্বাচ্ছন্দ্যও বোধ করবেন না।

10

ছবি সূত্র- পিক্সেলস। হাঁটাচলার আগে হাল্কা কিছু খেতে পারেন। যেমন চা কিংবা। অথবা অন্য কোনও পানীয়। অর্থাৎ তরল খাবার খেলেই সুবিধা বেশি। হাঁটার সময় শরীর ভারী লাগবে না।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Walking Tips: ওজন কমাতে হাঁটছেন? এই নিয়মগুলো মেনে চলুন অতি অবশ্যই
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন