✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  06 Feb 2020 06:47 AM (IST)
দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
1

পুরনো ব্যবসা বাড়ানোর ভাল সময়। মিষ্টি কথায় আপনার কাছ থেকে কাজ উদ্ধার করতে চাইবে কেউ কেউ। হজমের গন্ডগোলে পেটের সমস্যা হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতির যোগ। অংশীদারি ছাড়া নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারও দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন।

2

সকালের দিকে শরীরের কোনও কষ্টের কারণে কাজের ক্ষতি। আজ ব্যবসায় বা মাঙ্গলিক কোনও কাজের শুভ যোগ হতে পারে। সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধ। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনও বিষয়ে সিদ্ধান্ত নিন। বাড়িতে খুব প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম হতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত করাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।

3

অনেক দিনের পুরনো কোনও আশা নষ্ট হতে পারে। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণুতা স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। আজ সকালের দিকে কোনও স্বপ্নপূরণ হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে কোনও যন্ত্রণা। কাজের চাপে সংসারে সমায় না দেওয়ার জন্য বিবাদ।

4

জলপথে কোনও বিপদ থেকে সাবধান থাকা দরকার। স্বামী/স্ত্রী সন্দেহবাতিক হওয়ার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। ব্যবসার দিকে কিছু পাওনা আদায় হতে পারে। চাকরিস্থলে কাজের চাপ। পড়াশোনার জন্য আজ কোনও বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করার জন্য মনে আনন্দ। ব্যবসার দিকে শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে কোনও চিন্তা হতে পারে।

5

বাড়িতে প্রতিবেশী আসার যোগ। প্রিয়জনের বাজে কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসার দিকে কোনও ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। দাঁতের কোনও রোগ বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি। আর্থিক দিক থেকে দিনটা ভাল হবে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি কোনও খরচের জন্য সঞ্চয় কম হবে।

6

আজ দিনের যে কোনও সময় নিজের কাজের জন্য সুনাম অর্জিত হতে পারে। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা। দামি কিছু প্রাপ্তি হতে পারে। সন্তান-স্থান শুভ। আজ ভাল কোনও সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণ। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন।

7

দূরে কোথাও ভ্রমণে গিয়ে আনন্দ পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি বা প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। যানবাহন কেনার পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভাল। হৃদরোগীদের বিশেষ ভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে। অলসতার শিকার। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরবাড়ির লোকজনকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরির যোগ। বন্ধুবিবাদ বাড়তে পারে।

8

আজ সারা দিন একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। বেশি উদ্বেগ নিয়ে কোনও কাজ করবেন না। কারও কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে। রক্তচাপজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে। নিজের কোনও সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে ছোট কারও উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি।

9

পড়াশোনার জন্য দিনটা খুব ভাল। আজ দিনটি ভাল। কিন্তু, মানসিক দিক থেকে চাপ থাকবে। ব্যবসার দিকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে কোনও চিন্তা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছে ভালবাসা পাবেন ভাল। গাড়িচালকদের জন্য দিনটি ভাল।

10

আজ কর্মে আলস্য অনেক ক্ষতি করতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। গৃহ পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদের সম্ভাবনা। যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘ দিনের কোনও অসুখ থেকে মুক্তি। পরিবার নিয়ে ভ্রমণ। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে।

11

আজ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। হঠাৎ কোনও কিছু প্রাপ্তি হওয়ার যোগ আছে। আজ অতিরিক্ত অর্থ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি। আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের কথা আলোচনা হতে পারে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে।

12

বাড়তি কোনও কাজের সুযোগ আসতে পারে। আজ পথেঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিশেষ করে জলপথে। ব্যবসায় অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। বাবার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.