✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজ কোনও দামি জিনিস নষ্ট হতে পারে, অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা, বলছে ধনু রাশি, কী বলছে আপনার ভাগ্য? জানতে দেখুন রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  13 Apr 2020 06:37 AM (IST)
আজ কোনও দামি জিনিস নষ্ট হতে পারে, অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা, বলছে ধনু রাশি, কী বলছে আপনার ভাগ্য? জানতে দেখুন রাশিফল
1

কাজের ব্যাপারে কোনও আলোচনা থেকে মানসিক শান্তি বাড়তে পারে। আজ অযথা খরচ নিয়ে চিন্তা থাকবে। স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।

2

শরীরে যন্ত্রণার জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ প্রচুর অতিথি সমাগম হতে পারে। প্রাথমিক পড়াশোনার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা ভাল নয়। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে ভয় কাজ করবে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।

3

আজ সকাল থেকে ছোট বিবাদ বাড়তে পারে। প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি। সাধু সঙ্গে গিয়ে মানসিক শান্তি।

4

আজ বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা আসতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরু জনদের পরামর্শে সমস্যা মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে অশান্তি। শত্রু পক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।

5

কাজের ব্যাপারে কোনও শুভ খবর পাওয়ার সম্ভাবনা। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি বিক্রয়ে প্রচুর লাভ আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। কোনও আর্থিক সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

6

আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্ষতি। পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জন্য রাগ হবে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বাহিরের কারও জন্য খরচ বাড়তে পারে।

7

বাড়তি আয় হতে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। কোনও মহিলার কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা–বাবার সম্পত্তির ভাগ নিয়ে সমস্যা। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ মনে আনন্দ। ভ্রমণে অযথা খরচ হতে পারে। বাইরের বিবাদ বাড়িতে আসা থেকে সাবধান থাকুন।

8

রাজনীতিকদের সম্মান নিয়ে টানাটানি হবে। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ ভাল হবে না। কেউ আপানার দুর্বলতার সুযোগ নিতে পারে। মানসিক উদ্বেগ থাকলে সেটা কেটে যাবে। প্রেমে অশান্তির সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে সমস্যার আশঙ্কা। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার যোগ্যতা দেখানোর সুযোগ পাবেন।

9

সকালের দিকে স্ত্রীর কোনও ভাল কথা শোনবার জন্য সারা দিন আনন্দে থাকবেন। উচ্চপদস্থ বা অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে না। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

10

কোনও কাজে ভুল করবার জন্য চিন্তা বাড়তে পারে। আজ কোনও মহিলার কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। কোনও দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। পুরনো পাওনা আদায় আটকে যাবে। আজ সারা দিন কোনও কারণে মানসিক চাপ বাড়তে পারে। কারও কাছ থেকে খুব বেশি সমাদর পেতে পারেন। তর্ক থেকে একটু সাবধান থাকুন।

11

অফিসের কাজের জন্য দূরে যেতে হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ যে কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। সঙ্গীত চর্চায় উন্নতির সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। অংশীদারি ব্যবসার দিকে বিশেষ নজর দিন।

12

কবিদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কর্মস্থানে বদনামের আশঙ্কা। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণে বাধা আসবে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনমালিন্যের আশঙ্কা। পড়াশোনার ক্ষেত্রে কিছু পরিবর্তন। বাড়তি কোনও কথার জন্য বিবাদের আশঙ্কা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • আজ কোনও দামি জিনিস নষ্ট হতে পারে, অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা, বলছে ধনু রাশি, কী বলছে আপনার ভাগ্য? জানতে দেখুন রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.