✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

মেষ রাশির জাতকজাতিকাদের আজ হাতে অর্থ আসার সম্ভাবনা, দেখুন রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  08 May 2020 06:46 AM (IST)
মেষ রাশির জাতকজাতিকাদের আজ হাতে অর্থ আসার সম্ভাবনা, দেখুন রাশিফল
1

সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। বাইরে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। বাড়তি ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে।

2

আজ কোনও কাজে বিপদের আশঙ্কা রয়েছে। মাথায় চোট নিয়ে চিন্তা। প্রেমের ব্যাপারে হতাশা আসবে। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়বে। বন্ধুমহলে বিবাদের আশঙ্কা। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে খরচ হতে পারে। ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে।

3

ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

4

সন্তানদের কাজের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। হাটা চলা খুব সাবধানে করা উচিত।

5

আজ কোনও কারনে মানসিক অবসাদ আসতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব প্রিয় হতে পারবেন। নতুন কোনও বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি খুব ভাল নয়। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। খুব কাছের কেউ শত্রুতা করতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার যোগ রয়েছে।

6

বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে। আজ উচ্চবিদ্যা হোক বা প্রাথমিক শিক্ষা, কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসায়বা অন্য কোনও কাজে প্রচুর চিন্তা বাড়তে পারে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যাথায় সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

7

আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসতে দেবেন না। ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ কোনও সামাজিক কাজের জন্য সম্মান বাড়বে। বাবার সম্পত্তি পেতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন খারাপ। কারও শরীর খারাপ হওয়ায় খরচ বাড়তে পারে।

8

সকালের দিকে কোনও শত্রুর জন্য খারাপ কিছু ঘটতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। আজ মানসিক কষ্ট পেতে পারেন। ব্যবসায় কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। আজ কোনও প্রিয় জনের উপর ঘৃণা বাড়বে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। আজ আর্থিক চাপ থাকবে।

9

আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কাজ নিয়ে চিন্তা থাকবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে।

10

বাড়তি সমস্যায় ভোগান্তির আশঙ্কা। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য একটু চিন্তার সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় একটু বাধা আসবে। নতুন কোনও কাজের যোগাযোগ আসবে। আজ অফিসে আপনার নিন্দা হবে। বিবাদের জন্য ক্ষতি হতে পারে। শরীরে ব্যথা বাড়বে। গবেষণারয় ভাল ফলের আশা করতে পারেন।

11

আজ কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন আজ। ব্যবসায় বাধার জন্য মাথা গরম হবে। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। বাবার সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা।

12

কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন। ছোটখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আসা নিয়ে চিন্তা। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরি হওয়ার ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • মেষ রাশির জাতকজাতিকাদের আজ হাতে অর্থ আসার সম্ভাবনা, দেখুন রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.