✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বৃষরাশিতে আজ স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে সঞ্চয় কমবে, কী বলছে আপনার রাশিফল?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 May 2020 06:51 AM (IST)
বৃষরাশিতে আজ স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে সঞ্চয় কমবে, কী বলছে আপনার রাশিফল?
1

আজ কোনও কারণে প্রায় হয়ে যাওয়া কাজ আটকে যেতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব প্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি ভাল নয়। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি খুব ভাল নয়। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। খুব কাছের কেউ শত্রুতা করায় আপনি অবাক হবেন।

2

বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে সঞ্চয় কম হবে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে দুর্বলতা আসতে পারে।

3

নতুন কোনও কাজ আজ শুরু না করাই ভাল হবে। আজ কোনও কাজে বিপদের ঝুঁকি নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ব্যাপারে হতাশা আসবে। কোনও আইনি কাজের জন্য খরচ হবে। বন্ধুমহলে অশান্তি থেকে দূরে থাকুন। আজ সকালে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে খরচ হতে পারে। ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা হবে। ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে, সাবধান থাকুন।

4

সকালের দিকে কোনও শত্রুর জন্য বাজে কিছু ঘটার আশঙ্কা। একটু অপেক্ষা করুন, প্রেমের ভাল যোগাযোগ আসছে। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসায় কিছু শুভ পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। আজ প্রিয় জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। আজ আর্থিক চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়বে।

5

আজ কোনও কাজের শুরু খুব ভাল হবে। তবে আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েনের জন্য বিরাট অশান্তি। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। বাড়িতে অতিথি আসবার যোগ রয়েছে। বাড়ির সকলে মিলে বেড়াতে যেতে পারেন।

6

কাজের প্রতি আজ একটু চেষ্টা বাড়াতে হবে। কোনও কারণে কিছু অর্থ দণ্ড হওয়ার আশঙ্কা। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন আজ। ব্যবসায় বাধার জন্য মাথা গরম হবে। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগার আশঙ্কা। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা হওয়ার জন্য চিন্তা।

7

আজ বন্ধুর কাছ থেকে আঘাত পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আর্থিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা কর্মস্থানে খুব ভাল কাজ হতে পারে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

8

আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের ভাল ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।

9

আজ কোনও সমস্যায় পড়তে পারেন। শরীরে কোনও সমস্যাকে আজ অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময় নয়। বিবাহিত জীবনে সমস্যা আসবে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও কাজের যোগাযোগ আসবে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে। শরীরে ব্যথা বাড়বে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন।

10

কর্মরত মহিলাদের কাজের ব্যাপারে সাবধান থাকতে হবে। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বন্ধ রাখুন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাতে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় আনন্দ পাবেন।

11

ব্যবসায় বা অন্য কোথাও বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য চিন্তা হতে পারে। আজ পড়াশোনার ক্ষেত্রে ফল ভাল নয়।

12

কোমরের সমস্যার জন্য হাঁটাচলায় সমস্যা। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। রক্তচাপ বাড়ায় সমস্যার আশঙ্কা। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য মানসিক চিন্তা। কারও শরীর খারাপ হওয়ায় খরচ হতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • বৃষরাশিতে আজ স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে সঞ্চয় কমবে, কী বলছে আপনার রাশিফল?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.