Ayodhya Holi 2024 : ফুল বৃষ্টি আর ফাগে শুরু হোলি, 'রামলালার অনুমতি' নিয়ে অযোধ্যা মাতল রঙে-রঙে

ABP Ananda   |  26 Mar 2024 07:26 AM (IST)
Ayodhya Holi 2024 : ফুল বৃষ্টি আর ফাগে শুরু হোলি, 'রামলালার অনুমতি' নিয়ে অযোধ্যা মাতল রঙে-রঙে

'রামলালার অনুমতি' নিয়ে অযোধ্যা মাতল রঙে-রঙে

1

সোমবার সারাদেশ মেতেছিল রঙিন উৎসবে। দেশের বিভিন্ন তীর্থস্থানে হোলি সেলিব্রেশন ছিল দেখার মতো। বিশেষত রাম জন্মভূমি অযোধ্যার হোলি এবার ছিল অত্যন্ত বিশেষ।

2

উদ্বোধনের পর থেকেই অযোধ্যায় দেশ বিদেশের ভক্ত সমাবেশ। আর দেশের যেখানে যেখানে শ্রীকৃষ্ণ বা তাঁর অবতারের পুজো হয়, সেখানে হোলি উৎসব একটু বেশিই উৎসাহ সহকারে পালিত হয়।

3

প্রায় ৫০০ বছরের অপেক্ষার পর অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে পূজিত হচ্ছেন রামলালা এই বছর ২২ জানুয়ারি থেকেই। তাই এবার রামলালার হোলি ছিল বিশেষ।

4

রাম মন্দিরের হোলি নিয়ে অযোধ্যায় এবার নেমেছিল আনন্দের ঢল। শত শত ভক্ত রামলালার দর্শনে সমাগত হন।

5

ভগবান শ্রী রামলালাও দীর্ঘ ৪৯৫ বছর পর তাঁর ভবনে হোলি খেললেন। এই মুহূর্তের সাক্ষী থাকতে সময় দেশ-বিদেশের শত শত মানুষ মন্দিরে উপস্থিত ছিলেন।

6

হোলির সকালে অযোধ্যার মন্দিরে রামলালার চরণে আবির ও গুলাল নিবেদন করে প্রথমে হোলি খেলার অনুমতি চাওয়া হয়। এরপরই রঙের উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা অযোধ্যা।

7

রামলালার দরবারে, পুরোহিতরা রামলালাকে ফুলে ফুলে সাজিয়ে তোলেন। চারিদিক থেকে হয় পুষ্পবৃষ্টি।

8

রামলালার বিগ্রহের উপর ফুল বর্ষণ করেন পূজারিরা। তারপর মূর্তির সঙ্গেই হোলি খেলা হয়। তাঁকে বিশেষ ভোগ নিবেদন করা হয় এদিন।

9

রাম লালাকে সাজিয়ে দেওয়া হয় আবির গুলালে। এদিন তাঁকে ৫৬ ধরনের ভোগ নিবেদন করা হয়েছিল।

10

পুরোহিত রামলালার উদ্দেশ্যে হোলির বিশেষ সঙ্গীতও পরিবেশন করেন। একই সঙ্গে রাম জন্মভূমি কমপ্লেক্সে রামলালাকে দর্শন করতে আসা ভক্তদেরও হোলির গানে নাচতে, গাইতে দেখা যায়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • পুজো পরব
  • Ayodhya Holi 2024 : ফুল বৃষ্টি আর ফাগে শুরু হোলি, 'রামলালার অনুমতি' নিয়ে অযোধ্যা মাতল রঙে-রঙে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন