✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Lakshmi Puja 2024 : লক্ষ্মীপুজোর উপবাস কবে করবেন, বুধ না বৃহস্পতিবার ?

ABP Ananda   |  14 Oct 2024 10:22 AM (IST)
Lakshmi Puja 2024 : লক্ষ্মীপুজোর উপবাস কবে করবেন, বুধ না বৃহস্পতিবার ?

লক্ষ্মীপুজোর উপবাস কবে করবেন

1

কোজাগরী শব্দের আক্ষরিক অর্থ কে জেগে আছে? রাতে জেগে থেকে দেবীর আরধানা করাই রীতি। কথিত আছে এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন।

2

দুর্গা পুজোর পরের পূর্ণিমাটিই কোজাগরী লক্ষ্মী পুজো। মানুষের বিশ্বাস, তিনি দেখেন, রাতে কে জেগে আছেন পৃথিবীতে । কে তাঁর পুজো করছেন পূর্ণ ভক্তির সঙ্গে । সেই অনুযায়ী তাঁর ঘরে বিরাজ করেন দেবী। এমনটাই বিশ্বাস সকলের।

3

এ বছর বুধ ও বৃহস্পতিবার দুই দিন ধরে কোজাগরী লক্ষ্মী পুজো৷ দিনে নয়, রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে উঠার পর পুজো শুরু বাংলার ঘরে ঘরে।

4

সন্ধ্যায় পুজো করে সারারাত জেগে থাকাই কোজাগরী-রীতি। ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। অর্থাৎ, কে জেগে আছ?

5

মানুষের বিশ্বাস, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যেভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি৷

6

এ বছর লক্ষ্মী পুজো তিথি দুই দিন ধরে রয়েছে। তাই কবে পুজো করা শ্রেয় , তা নিয়ে অনেকেই ভাবছেন।

7

বিশুদ্ধ ও গুপ্তপ্রেস , উভয় পঞ্জিকা অনুসারেই বুধবার তিথি শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হচ্ছে। তাই যাঁরা রাত জেগে পুজো করেন, তাঁরা বুধবার রাতটিকেই বেছে নেবেন।

8

আর যাঁরা সূর্যোদয় ধরে তিথি মানেন, তাঁরা পুজো করতে পারেন বৃহস্পতিবার।

9

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ ১৬ অক্টোবর, বুধবার। রাত ৮টা ৪২ মিনিটে পূর্ণিমা পড়বে । আর পরদিন বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে।

10

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে, বুধবার পূর্ণিমা তিথি আরম্ভ ১৬ অক্টোবর, বুধবার রাত ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে। পূর্ণিমা তিথি শেষ ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, সন্ধ্যা ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে তিথি শেষ ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • পুজো পরব
  • Lakshmi Puja 2024 : লক্ষ্মীপুজোর উপবাস কবে করবেন, বুধ না বৃহস্পতিবার ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.